মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

মার্কিন নিষেধাজ্ঞায় ১১ রুশ প্রতিরক্ষা কর্মকর্তা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ৮৪ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : রুশ উপ প্রতিরক্ষা মন্ত্রী সহ রুশ বাহিনী ও সামরিক-শিল্প কমপ্লেক্সের ১১ জন উচ্চ-পদস্থ প্রতিনিধির ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্র দপ্তর সোমবার রুশ ন্যাশনাল গার্ডের প্রধান ভিক্টর জোলোটভ, সামরিক-প্রযুক্তিগত সহযোগিতা সংক্রান্ত রুশ ফেডারেল সার্ভিসের প্রধান দিমিত্রি শুগায়েভ, রোসোবোরোন এক্সপোর্টের সিইও আলেকজান্ডার মিখেয়েভ ও আটজন রুশ উপ প্রতিরক্ষা মন্ত্রীর ওপর এ নিষেধাজ্ঞা দেয়।

স্টেট ডিপার্টমেন্ট এক বিবৃতিতে বলেছে, “বিশ্ব আতঙ্কের মধ্যে দেখছে যে, রাশিয়া ইউক্রেনে পূর্বপরিকল্পিভাবে, বিনা উস্কানিতে ও অন্যায় হামলা চালিয়েছে। ইউক্রেনে রাশিয়া আগ্রাসন চালানোর প্রেক্ষিতে মার্কিন পররাষ্ট্র দফতর রাশিয়ার প্রতিরক্ষা প্রধানদের প্রতি কঠোর নিষেধাজ্ঞা অব্যাহত রাখবে। খবর বার্তা সংস্থা তাসের।

বিবৃতিতে বলা হয়, ১১ ব্যক্তির বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে।

রুশ প্রতিরক্ষা উপমন্ত্রী আলেক্সি ক্রিভোরুচকো, তৈমুর ইভানভ, ইউনুস-বেক ইভকুরভ, দিমিত্রি বুলগাকভ, ইউরি সাদোভেনকো, নিকোলে পানকভ, রুসলান সালিকভ ও গেনাডি ঝিদকোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্তির অর্থ হল মার্কিন যুক্তরাষ্ট্রে সমস্ত সম্পদ জব্দ করা এবং তালিকায় থাকা ব্যক্তিদের সাথে ব্যবসা করার জন্য মার্কিন নাগরিক বা সংস্থাগুলির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২৪ ফেব্রুয়ারি এক টেলিভিশন ভাষণে বলেন, তিনি গত আট বছর ধরে কিয়েভের দুঃশাসনে ক্ষতিগ্রস্থ ও গণহত্যার শিকার ডনবাস প্রজাতন্ত্রের প্রধানদের অনুরোধে তাদের সুরক্ষার জন্য একটি বিশেষ সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। রুশ নেতা আরো বলেছেন, ইউক্রেনের ভূখণ্ড দখল করার কোনো পরিকল্পনা মস্কোর নেই।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রুশ সৈন্যরা ইউক্রেনের নগরীগুলোকে লক্ষ্যবস্তু করছে না। ইউক্রেনের সামরিক অবকাঠামোকে অক্ষম করার মধ্যে অভিযান সীমাবদ্ধ থাকবে।

কিউএনবি/অনিমা/১৫ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ১১:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit