মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

চৌগাছায় কৃষকের ক্ষেতের পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা,পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ১২৬ Time View

 

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় শত্রুতা করে এক কৃষকের পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা । ১৪ মার্চ সোমবার রাতে উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের শাহাজাদপুর গ্রামের পূর্বমাঠে এ ঘটনা ঘটে। অজ্ঞাত দুর্বৃত্তরা কৃষক আব্দুল খালেক নামে এক কৃষকের প্রায় ৩শ পেয়ারা ও মাল্টা গাছ কেটে সাবাড় করেছে। এতে ওই কৃষকের খরচের হিসেবেই লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে। পেয়ারা গাছ একবার লাগালে চারবছর বিক্রি করা যায় সে হিসেবে তার পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানান, কৃষক আব্দুল খালেক চলতি মৌসুমে নিজ গ্রামের মাঠে সাড়ে ৪ বিঘা জমিতে মাল্টা ও থাই পেয়ারা চাষ করেন। গত তিনমাস ধরে তিনি পেয়ারা বিক্রি করছেন। মাল্টায় এখনো ফল আসেনি। হঠাৎ সোমবার রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা ১৩ কাঠা জমির চারটি সারির গাছ সব কেটে দিয়েছে। ভুক্তভোগী কৃষক আব্দুল খালেক বলেন, ১৫ মার্চ মঙ্গলবার সকালে মাঠে গিয়ে দেখি আমার বাগানের ৪টি সারির প্রায় ৩০০ গাছ কে বা কারা কেটে দিয়েছে। আমার জানামতে কারো সাথে আমার কোনো শত্রুতা নেই। তবে হয়ত কেউ মনে মনে শত্রুতা করতে পারে।অভাব-অনটনের সংসারে অনেক কষ্ট করে প্রায় ৪ বিঘা জমিতে পেয়ারা ও মাল্টা চাষ করেছি। এখন পর্যন্ত মোট জমিতে ৫ লাখ টাকার ওপরে ব্যয় হয়েছে।

গত তিনমাস ধরে পেয়ারা বিক্রিকরছেন প্রায় ৫০ হাজার টাকার। প্রতিটি গাছে এখন ফুল আর ফলে ভরা। সোমবার রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা চার বিঘার অন্তত ১৩ কাটা জমির প্রায় ৩শ ফলন্ত গাছ কেটে দিয়েছে। তিনি বলেন, পেয়ারা গাছ একবার লাগালে চারবছর বিক্রি করা যায় সে হিসেবে এতে আমার পাঁচ লক্ষাধিকটাকার ক্ষতি হয়েছে। এতে এখন পর্যন্ত খরচই হয়েছে লক্ষাধিক টাকা। এ ঘটনায় আমি চৌগাছা থানায় অভিযোগ করবো।

 

 

কিউএনবি/আয়শা/১৫ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit