মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

১৯তম দিনে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ৩৬৭ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার হামলার উনিশতম দিনে এসে প্রথমবারের মতো নির্ধারিত একটি রুট দিয়ে কিছু বেসামরিক নাগরিক মারিউপোল শহর ছাড়তে সক্ষম হয়েছে।

প্রায় দু সপ্তাহ ধরে অব্যাহত গোলাবর্ষণ, খাদ্য, পানি ও ঔষধ ফুরিয়ে আসা এবং বহির্বিশ্ব থেকে যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে ইউক্রেনের দক্ষিণ পূর্ব দিকের এই গুরুত্বপূর্ণ বন্দর নগরীটিতে চরম মানবিক সংকট চলছে।

এর আগে কয়েক দফায় বেসামরিক নাগরিকদের শহর ছাড়ার সুযোগ দেয়ার সমঝোতা হলেও প্রত্যেকবারেই সে সমঝোতা পরে ভেঙ্গে গেছে।

সোমবার মারিউপোল সিটি কাউন্সিল জানায় যে ১৬০টি ব্যক্তিগত যানবাহন শহর ছাড়তে পেরেছে এবং দেশটির উত্তর পশ্চিম দিকের তুলনামূলক নিরাপদ শহর জাপারোঝিয়া শহরের পথে রয়েছে।

ড্রোন থেকে নেয়া ফুটেজে মারিউপোল শহরের যে ধ্বংসচিত্র দেখা যাচ্ছে তাতে এটি পরিষ্কার যে অ্যাপার্টমেন্ট ব্লকগুলোতে বোমা হামলা হয়েছে এবং ধ্বংসস্তূপ থেকে ধোঁয়া উঠছে।

হাসপাতালে হামলা

গত সপ্তাহে মারিউপোলের একটি প্রসূতি হাসপাতালে বোমা হামলা করেছিলো রাশিয়া। ধ্বংসস্তূপের মধ্য থেকে দুজন গর্ভবতী মা পালাচ্ছেন এমন ছবি ছড়িয়ে পড়েছে সারাবিশ্বে।

এর মধ্যে সোমবার জানা গেছে তাদের একজন গর্ভের শিশুসহ মারা গেছে। মৃত শিশুটি জন্ম দেয়ার পর চিকিৎসকরা ওই নারীকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেও সফল হননি।

ইউক্রেনে গণকবর

মারিউপোলের ভয়াবহ পরিস্থিতির আরেকটি উদাহরণ হলো বেসামরিক নাগরিকদের মৃত্যু বেড়ে যাওয়ায় শহরের বেশ কয়েক জায়গায় গণকবর খুঁড়তে হয়েছে।

শহরের ডেপুটি মেয়র জানিয়েছেন সড়ক পরিচ্ছন্নতাকর্মী আর সড়ক পুনঃনির্মান দলের সদস্যরা রাস্তায় পড়ে থাকা মৃতদেহগুলো সংগ্রহ করছে।

ইউক্রেনের প্রেসিডেন্টের একজন উপদেষ্টার হিসেবে যুদ্ধ শুরুর পর থেকে প্রায় আড়াই হাজার মানুষ মারা গেছে শহরটিতে।

স্থানীয় কর্মকর্তাদের কাছ থেকে বিবিসিও প্রায় একই ধরণের তথ্য পেয়েছে। যেমন কিয়েভের কাছে বুচা শহরে একটি গণকবরেই ৬০ জনকে কবর দেয়া হয়েছে।

যুক্তরাষ্ট্র চীনকে সতর্ক করলো

যুক্তরাষ্ট্রের অনেকগুলো গণমাধ্যমের খবর অনুযায়ী রাশিয়া চীনের কাছ থেকে সামরিক সহায়তা চেয়েছে। তবে যুক্তরাষ্ট্র হুঁশিয়ার করে বলেছে নিষেধাজ্ঞা লঙ্ঘনের চেষ্টা করলে কঠোর পরিণাম ভোগ করতে হবে।

চীনা পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ করেছেন আর রাশিয়া এ ধরণের সামরিক সহায়তা চাওয়ার খবর প্রত্যাখ্যান করেছে।

দুই বিশ্ব শক্তির মধ্যে চরম উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে সোমবার জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন যে পরিস্থিতির আরও অবনতি মানবতার প্রতি চরম হুমকি হবে। তিনি পারমাণবিক দ্বন্দ্বের সম্ভাবনার কথা উল্লেখ করে বলেছেন তিনি সবাই সংযত হবার আহবান জানিয়েছেন।

জনপ্রিয় পাব ধ্বংস

খারকিভ শহরে আর্নেস্ট হেমিংওয়ের নামে থাকা ব্যাপক জনপ্রিয় ওল্ড হ্যাম বার রাশিয়ার গোলায় ধ্বংস হয়ে গেছে।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে দেখা যাচ্ছে যে ভবনে পাবটি ছিলো সেটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

এর মালিক এখন পূর্ব ইউক্রেনে। বিবিসিকে তিনি বলেছেন একদিন পুরনো শহরে ফিরে এসেছে বারটি আবার চালু করবেন বলে আশা করছেন তিনি।

“আমরা জয়ী হবো এবং হেম আবার জেগে উঠবে,” বলছিলেন তিনি।

রাশিয়ার ধীর গতির যাত্রা অব্যাহত

রাশিয়া একসাথে কয়েকটি ফ্রন্টে আগ্রাসন চালাচ্ছে।

ইউক্রেনের প্রতিরোধ যদিও প্রত্যাশার চেয়েও শক্তিশালী কিন্তু রাশিয়ার বাহিনী দক্ষিণে একের পর এক জায়গা দখল করছে এবং ধীরে ধীরে কিয়েভের দিকে অগ্রসর হচ্ছে।

সূত্র: বিবিসি বাংলা

কিউএনবি/অনিমা/১৫ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit