বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

কিডনির সমস্যায় হতে পারে মানসিক অবসাদ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ৮৩ Time View

 

লাইফ ষ্টাইল ডেস্ক : কিডনি শরীরের মূল অঙ্গগুলোর মধ্যে অন্যতম। আর এই মূল অঙ্গে দীর্ঘস্থায়ী অসুখ শরীরের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। কিন্তু অনেকের হয়ত জানা নেই, কিডনির সমস্যা ডেকে আনতে পারে মানসিক স্বাস্থ্যের সমস্যাও।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কিডনির অসুখ মানসিক উদ্বেগ, অবসাদ ও দুশ্চিন্তার মতো একাধিক সমস্যা ডেকে আনতে পারে। এমনকি দেখা দিতে পারে স্নায়ুরোগ ও স্মৃতিভ্রংশের মতো সমস্যাও।

একটি গবেষণা বলছে, দীর্ঘস্থায়ী কিডনির সমস্যায় ভোগা রোগীদের মধ্যে ৪৫.৭ শতাংশই মানসিক উদ্বেগের শিকার।

বিশেষজ্ঞদের মতে, সাধারণ মানুষের তুলনায় কিডনির অসুখে ভোগা রোগীদের মানসিক অবসাদগ্রস্ত হওয়ার আশঙ্কা তিন থেকে চার গুণ বেশি। আর এই মানসিক অবসাদ ডেকে আনে ক্ষুধামান্দ্য, অনিদ্রা ও মনোযোগের সমস্যাও। এই উপসর্গগুলোর ফলে আবার বাড়তে পারে কিডনির সমস্যাও।

কিডনির অসুস্থতায় অনেক ক্ষেত্রেই লাগাম টানতে হয় খারাপ অভ্যাসে। যেমন- ধূমপান বা মদ্যপান দ্বিমুখীভাবে শরীরের ক্ষতি করতে পারে। অনেকেই আবার মানসিক চাপ কমাতে নেশাগ্রস্ত হয়ে পড়েন, যা কিডনির সমস্যা আরও বাড়িয়ে দেয়।

কিডনির সমস্যার কারণে রেচনতন্ত্র ও সংবহনতন্ত্রের ওপর ক্ষতিকর প্রভাব পড়তে পারে। ফলস্বরূপ মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের ওপরও খারাপ প্রভাব পড়তে পারে। এই সমস্যায় কারও কারও স্নায়ু ও স্মৃতির সমস্যা দেখা যায়। এমনকি দেখা দিতে পারে ডিমেনশিয়াও।

কিউএনবি/অনিমা/১৪ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit