শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

নাপা সিরাপে ক্ষতিকর কিছু পাওয়া যায়নি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ৭৫ Time View

 

ডেস্ক নিউজ : ‘নাপা সিরাপ পান করে’ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে যে দুই শিশুর মৃত্যু হয়েছে সেই তিনটি ব্যাচের নমুনা পরীক্ষা করে ক্ষতিকর কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছে ওষুধ প্রশাসন অধিদফতর।
 
সোমবার (১৪ মার্চ) ওষুধ প্রশাসন অধিদপ্তরে সংবাদ সম্মেলনে অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ এ কথা জানান।

অধিদফতরের মহাপরিচালক বলেন, ‘আশুগঞ্জের যে দোকান থেকে কেনা ওষুধ সেবনের পর ওই দুই শিশু মারা গেছে, সেই দোকান থেকে আটটি বোতল সংগ্রহ করা হয় স্যাম্পল হিসেবে। সেই দোকান থেকে আরও দুইটি ব্যাচের নমুনাও সংগ্রহ করা হয়। কিন্তু সেখানে কোনও সমস্যা পাওয়া যায়নি।’

শিশুকে যে বোতল থেকে ওষুধ খাওয়ানো হয়েছিল, সেটা পরীক্ষা করতে পারেনি ওষুধ প্রশাসন অধিদফতর। কিন্তু স্যাম্পল হিসেবে যেগুলো নেওয়া হয়েছিল, তার নমুনা পরীক্ষা করে জানা যায়, সেগুলো মানসম্মত। পরীক্ষা করে ক্ষতিকর কিছু পাওয়া যায়নি।

তিনি বলেন, ‘নমুনা পরীক্ষায় ওই তিনটি ব্যাচের নাপা সিরাপে ক্ষতিকর কোনও উপাদান পাওয়া যায়নি।’

বাচ্চা দুটি কেন কী কারণে মারা গেছে, তা ভিসেরা রিপোর্টে পাওয়া যাবে। তবে ওই শিশু দুটির মৃত্যুর কারণ এখনও উদঘাটিত হয়নি। তার জন্য ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষা করা হচ্ছে।

মোহাম্মদ ইউসুফ বলেন, ‘যে বোতলের ওষুধ খেয়ে শিশু দুটি মারা গেছে, ওই বোতল সিআইডি নিয়ে গেছে। সিআইডির পরীক্ষার পর প্রতিবেদন পেলে জানা যাবে তারা নাপা সিরাপ খেয়েই মারা গেছে কি না।’

মহাপরিচালক আরও বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নাপা সিরাপ খেয়ে দুই শিশুর মৃত্যু ঘটনার পর আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তাকে সেখানে পাঠানো হয়। স্থানীয় পুলিশ, ওষুধ সমিতির সদস্য, সিভিল সার্জনসহ পূর্বে বন্ধ করা দোকানে অভিযান চালান তিনি। ওখান থেকে নমুনা হিসেবে ৮ বোতল সিরাপ সংগ্রহ করেন। এগুলো পরীক্ষার জন্য আনা হয়।’

মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ বলেন, ‘এছাড়া একটা টিম ঘটনাস্থল পরিদর্শন এবং অন্য একটি টিম  কারখানা পরিদর্শন করে। এরপর আমরা একটি চিঠি লিখি স্থানীয় পর্যায়ে ওই ব্যাচের নমুনা সংগ্রহ করে আমাদের এখানে পাঠাতে। মাঠ পর্যায়ে যারা ছিলেন তার বলেছেন, সিরাপের কারখানা মান নিয়ন্ত্রণ ও উৎপাদন সন্তুষ্টজনক। এছাড়া দোকান থেকে সংগৃহীত ৮ নমুনার মধ্যে ৩টি পরীক্ষা ফল আমাদের হাতে এসেছে। এটির মান সঠিক আছে। মাঠ পর্যায়ে আরও নমুনা পরীক্ষা করা হবে।

কিউএনবি/অনিমা/১৪ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit