মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ফের আলোচনা শুরু

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ১৩০ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে সোমবার চতুর্থ দফায় আলোচনায় বসেছেন দুই দেশের প্রতিনিধিরা। এর আগে তিনবার মুখোমুখি আলোচনায় বসলেও এবার তাদের মধ্যে বৈঠক হচ্ছে ভিডিও কলের মাধ্যমে। ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোদোলায়াক টুইটারে একটি ছবি প্রকাশ করেছেন।

ছবিতে দেখা যাচ্ছে ইউক্রেনের প্রতিনিধিরা একটি রুমের মধ্যে বসে আছেন। আর তাদের সামনে থাকা টিভির পর্দায় রাশিয়ার প্রতিনিধিদের দেখা যাচ্ছে। ইউক্রেন প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো অবশ্য খুব বেশি আশার কথা জানাতে পারেননি। তিনি অনেকটা হতাশার সুরে বলেছেন দুই পক্ষের মধ্যে আলোচনা হচ্ছে কিন্তু বিষয়টি অনেক কঠিন। 

এ ব্যাপারে টুইটারে মাইখাইলো পোদোলায়াক বলেন, দুইপক্ষ তাদের নির্দিষ্ট অবস্থান সম্পর্কে জানাচ্ছে। আলোচনা হচ্ছে কিন্তু এটি অনেক কঠিন। দুই দেশের মধ্যে এত পার্থক্য হওয়ার কারণ হলো দুই দেশের রাজনৈতিক ব্যবস্থা। এদিকে আলোচনা শুরুর আগে ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছিল রাশিয়ার কাছে প্রধান দাবি থাকবে, সবার আগে যুদ্ধবিরতি ঘোষণা করা। এরপর তারা বাকি দাবি দাওয়া নিয়ে কথা বলবেন। 

সূত্র: দ্য গার্ডিয়ান

 

 

কিউএনবি/আয়শা/১৪ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit