বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম
পাকা পেঁপে কী রাসায়নিকমুক্ত? চেনার সহজ উপায় কানাডায় আন্ডারওয়াটার রোবটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআইএসটির শিক্ষার্থীরা নতুন ভিসানীতি করছে সরকার, খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহী সৌদি আরব নন-ক্যাডারে সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা প্রতিবন্ধীদের জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালুর উদ্যোগ আনোয়ারায় ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী ৩০টিরও বেশি চীনা কোম্পানি ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত সামাজিক মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ইউক্রেনে হামলায় ১৮০ বিদেশি যোদ্ধা হত্যার দাবি রাশিয়ার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ৭৮ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : পোল্যান্ড সীমান্তের কাছে ইউক্রেনের পশ্চিমাঞ্চলের লভিভের ইয়াভোরিভ সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে হামলার দায় স্বীকার করেছে রাশিয়া। মস্কো বলেছে, রোববারের এই হামলায় সেখানে ১৮০ জনের বেশি বিদেশি ভাড়াটে সৈন্য নিহত হয়েছে। এছাড়া বিদেশিদের সরবরাহ করা বিপুল পরিমাণ অস্ত্রও ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে রাশিয়া।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেনকোভ এক সংবাদ সম্মেলনে বলেছেন, ইউক্রেনের সামরিক বাহিনীতে যোগ দেওয়া বিদেশি যোদ্ধাদের লক্ষ্য করে হামলা অব্যাহত রাখবে রাশিয়া।

যদিও এর আগে কিয়েভের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য পোল্যান্ডের সীমান্তের কাছে ইয়াভোরিভ সামরিক ঘাঁটিতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ৩৫ সৈন্য নিহত হয়েছে। ঘাঁটিতে রাশিয়ার এই হামলায় আহত হয়েছেন আরও কয়েক ডজন।

এক বিবৃতিতে লভিভের সামরিক প্রশাসন বলেছে, দখলদাররা আন্তর্জাতিক শান্তিরক্ষা ও নিরাপত্তা কেন্দ্রে বিমান হামলা চালিয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, রুশ সামরিক বাহিনী ৮টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। আক্রান্ত সামরিক প্রশিক্ষণ স্থাপনাটি ইউক্রেনের পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় এবং ঐতিহ্যগতভাবে ন্যাটোর সাথে যৌথ মহড়ার স্থান; যা পোল্যান্ড সীমান্ত থেকে ২৫ কিলোমিটারের কম দূরত্বে অবস্থিত।

কিউএনবি/অনিমা/১৪ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit