বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

ত্বকের সমস্যায় সুফল দিবে তিন ফল

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ৯৩ Time View

 

লাইফ ষ্টাইল ডেস্ক :  নাগরিক কর্মব্যস্ততায় অধিকাংশ নারী ত্বকের সঠিক যত্ন নেওয়ার সময় পান না। সারাদিন পরিশ্রম, ঘরে-বাইরে একসঙ্গে সামাল দিয়ে খানিকটা অবসর পেলেও হয়তো যত্ন নেওয়ার সঠিক পদ্ধতি জানা নেই। বাজারের প্রসাধনী নাকি ঘরোয়া কোনো উপাদানে ত্বকের যত্ন নিলে ভালো হবে, সেটা অনেকেই বুঝতে পারেন না। অত কিছু না ভেবে ত্বকের সহজ সমাধান খুঁজে নিতে পারেন ৩টি ফলে। শরীরের যত্ন নিতে ফলের ভূমিকা সবারই কমবেশি জানা। তবে ত্বকের যত্ন নিতেও সমান ভাবে উপকারী ৩টি ফল। জেনে নিন সেগুলো কী কী। 

papaya & skin care

ভিটামিন এ সমৃদ্ধ পেঁপে ত্বকের বিভিন্ন ক্ষত নিরাময়ে সাহায্য করে

পেঁপে: শরীরের যত্ন নিতে পেঁপের ভূমিকা অপরিহার্য। পেঁপে খেলে বা ত্বকে মাখলে ভালো থাকে ত্বক। ভিটামিন এ সমৃদ্ধ পেঁপে ত্বকের বিভিন্ন ক্ষত নিরাময়ে সাহায্য করে। ভিটামিন বি ও ভিটামিন সি সমৃদ্ধ পেঁপে ত্বকের কোষে পুষ্টি জোগায়। ত্বকের কালো দাগছোপ দূর করে। এর অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টি ভাইরাল উপাদান বিভিন্ন রকম সংক্রমণ থেকে সুরক্ষিত রাখে। পেঁপে প্রদাহ বিরোধী। পেঁপে খাওয়ার পাশাপাশি ত্বকের যত্ন নিতে পেঁপে দিয়ে ‘ফেস মাস্ক’ তৈরি করে নিতে পারেন। এতে ত্বক উজ্জ্বল ও মসৃণ হবে। 

strawberry & skin care

বয়সের ছাপ রোধ করতে স্ট্রবেরি বেশ উপকারী

স্ট্রবেরি: ভিটামিন সি ও বিভিন্ন উপকারী খনিজ পদার্থে ভরপুর স্ট্রবেরি ত্বকের নমনীয়তা বজায় রাখে। ত্বকের মৃত কোষগুলো সরিয়ে স্বাভাবিক উজ্জ্বলতা বজায় রাখে স্ট্রবেরি। এর অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান ত্বক সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান করে। বয়সের ছাপ রোধ করতেও স্ট্রবেরি বেশ উপকারী। স্ট্রবেরি খেতেও পারেন আবার ত্বকেও প্যাক হিসাবে ব্যবহার করতে পারেন।

banana & skin care

কলা ক্ষতিগ্রস্থ ত্বকের নিরাময় করে উজ্জ্বল করে তোলে

কলা: পটাশিয়াম ও ফাইবার সমৃদ্ধ কলা ত্বকের মসৃণতা বজায় রাখে। এর অ্যান্টি অক্সিড্যান্ট ও ভিটামিন সি ব্রণ প্রতিরোধে ও কোলাজেন উৎপাদানে সহায়ক। কলা ক্ষতিগ্রস্থ ত্বকের নিরাময় করে উজ্জ্বল করে তোলে। ত্বকের প্রতিটি কোষেও পুষ্টি জোগান দেয় কলা। স্বাস্থ্যকর ও উজ্জ্বল ত্বক পেতে প্রতিদিনের খাদ্যতালিকায় রাখতে পারেন কলা। চাইলে ত্বকে মাখতেও পারেন।

কিউএনবি/অনিমা/১২ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit