শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

ফুলবাড়ী মধ্যপড়া সড়কে সড়ক দূঘটনায় প্রকৌশলীর মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ১০৪ Time View

 

মো: আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে বালু বোঝাই ট্রলির চাকায় পিষ্ট হয়ে এক প্রকৌশলীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের নাম দিবাকর মহন্ত (২৯)। দিনাজপুরের পর্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ উপ-কেন্দ্রের উপ-সহকারী প্রকৌশলী। গতকাল শনিবার দুপুরে উপজেলার হামিদপুর ইউনিয়নের ফুলবাড়ী-মধ্যপাড়া সড়কের মহেশপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

বড়পুকুরিয়া কয়লাখনি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সুলতান মাহমুদ জানান, প্রকৌশলী দিবাকর মহন্ত মোটর সাইকেলে করে কয়লাখনি এলাকা থেকে মধ্যপাড়া পাথরখনির দিকে যাচ্ছিলো। তিনি মহেশপুর দলদলিয়া নামক এলাকায় পৌছালে পিছন দিক থেকে আসা বালু বোঝাই ট্রাক্টর তাকে ধাক্কা দিলে ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটবর্তী ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত দিবাকর মহন্ত পার্বতীপুর উপজেলার রামপুর ইউনিয়নের বাসুপাড়া গ্রামের শ্রী বিমল চন্দ্র মহন্ত মাষ্টারের একমাত্র ছেলে।

কিউএনবি/আয়শা/১২ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit