শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

শরীয়তপুর পৌরসভায় ডিজিটাল ওয়াটার ট্রিটমেন্ট চালু হতে যাচ্ছে

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ১১৮ Time View

 

খোরশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর পৌরসভায় ডিজিটাল ওয়াটার ট্রিটমেন্ট কার্যক্রম শুরু হতে চলেছে। স্থানীয় সরকার বিভাগের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন করবেন জনস্বাস্থ্য প্রকৌশর বিভাগ। এর নির্মাণ ব্যায় ধরা হয়েছে ৪৬ কোটি টাকা। ১২ মার্চ শনিবার প্রকল্প স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শণ করেছেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব এএইচএম কামরুজ্জামান। পরিদর্শণকালে উপস্থিত ছিলেন শরীয়তপুর পৌরসভার মেয়র পারভেজ রহমান জন, স্থানীয় সরকার মন্ত্রনালয়ের ড. বেলাল হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলেন নির্বাহী প্রকৌশলী ফজলুল হক, শরীয়তপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম।শরীয়তপুর পৌরসভার মেয়র পারভেজ রাহমান জন বলেন, শরীয়তপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গভীর নলকুপ স্থাপন করে পানি সরবরাহ করা হচ্ছে।

গভীর নলকূপ দিয়ে পানি তোলায় ভূগর্ভস্থ পানির স্তর দিন দিন নিচের দিকে যাচ্ছে। ডিজিটাল ওয়াটার ট্রিটমেন্টের পরিকল্পনা বাস্তবায়ন হলে গভীর নলকূপ থেকে পানি উঠাতে হবে না। আপাতত কীর্তিনাশা নদীতে এই প্রকল্পটি স্থাপনের পরিকল্পনা রয়েছে। তা সম্ভব না হলে আড়িয়াল খাঁ নদী থেকে পানি আনা হবে। এখন পৌরসভার ৩০ কিলোমিটার এলাকাজুড়ে গভীর নলকূপের মাধ্যমে পানি সরবরাহ করা হয়। এই প্রকল্প বাস্তবায়ন করা হলে ৮২ কিলোমিটার এলাকা জুড়ে পানি সরবরাহ করতে পারব। প্রকল্পটি পরিকল্পনা মন্ত্রণালয় থেকে পাশ হয়েছে। স্থান নির্বাচন হলে খুব শীঘ্রই প্রকল্পের কাজ শুরু হবে। প্রকল্পটির বাস্তবায়ন করবেন জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ।

কিউএনবি/অনিমা/১২ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit