সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

নবম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের আবার রেজিস্ট্রেশনের সুযোগ

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ৮৯ Time View

 

ডেস্ক নিউজ :  ২০২০ সালে নবম শ্রেণিতে অধ্যয়নরত বাদপড়া শিক্ষার্থী ও বিভিন্ন বোর্ড পরিবর্তনের মাধ্যমে আসা শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ আবার দিচ্ছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। ঢাকা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়, বোর্ডের আওতাধীন অনুমোদিত সব শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২০ সালে নবম শ্রেণিতে (২০২০-২১ শিক্ষাবর্ষ) অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম শেষ হয়েছিল। করোনা মহামারির কারণে বাদপড়া শিক্ষার্থী ও বিভিন্ন বোর্ড পরিবর্তনের (ছাড়পত্র) মাধ্যমে আসা শিক্ষার্থীদের ১৩ থেকে ১৬ মার্চের মধ্যে অনলাইনে (বিলম্ব ফি ব্যতীত সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দিতে হবে) রেজিস্ট্রেশন করতে হবে। বিলম্ব ফি ব্যতীত শিক্ষার্থীপ্রতি রেজিস্ট্রেশন ফি ১৭১ টাকা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্দিষ্ট সময়ের পর আর কোনো বাদপড়া শিক্ষার্থীর রেজিস্ট্রেশন করা হবে না। নির্দিষ্ট সময়ের মধ্যে রেজিস্ট্রেশন করা না হলে এর দায়দায়িত্ব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে।

কিউএনবি/অনিমা/১২ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit