রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবল বর্ষণে ব্যাংকক পানির নিচে, দুর্যোগকবলিত এলাকা ঘোষণা মোহাম্মদপুরে অফিসে হামলা ও লুটপাট, জমি দখলের অভিযোগ রাড্ডা কার্যালয় ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, তদন্ত কমিটি গঠন ১ অক্টোবরের মধ্যে প্রাথমিকে নিয়োগপত্র না পেলে পরবর্তীতে বিবেচনা: শিক্ষামন্ত্রী জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’স্লোগান ও গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক ৫০ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী পাতলা ওড়নায় মাথার চুল দেখা গেলে নারীর নামাজ হবে কি? জাগরিত চোখে স্বপ্ন দেখার নামই জীবন: কবি আবদুল হাই শিকদার

বাছাই দলে নেইমার, জায়গা হয়নি জেসুসের

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ৭৯ Time View

 

স্পোর্টস ডেস্ক : দুই মাসেরও বেশি সময় পর চোট কাটিয়ে সম্প্রতি পিএসজির হয়ে মাঠে ফিরেছেন নেইমার। এবার জাতীয় দলেও ফিরলেন ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ড।

শুক্রবার চিলি ও বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের জন্য ২৫ সদস্যের দল ঘোষণা করেন কোচ তিতে।

তবে দলে খুব বেশি পরিবর্তন আনেননি তিতে। গত জানুয়ারির বাছাইয়ের দল থেকে বাদ পড়েছেন জুভেন্টাস ডিফেন্ডার আলেক্স সান্দ্রো। এছাড়া দলে জায়গা হয়নি ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড গাব্রিয়েল জেসুসের।

আগামী ২৪ মার্চ ঘরের মাঠে চিলির বিপক্ষে ও ছয়দিন পর বলিভিয়ার মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

এদিকে, দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সবার আগে কাতার বিশ্বকাপ নিশ্চিত করেছে ব্রাজিল। বাছাইয়ে এখন পর্যন্ত ১৫ ম্যাচ খেলে অপরাজিত আছে তিতের দল। ১৫ ম্যাচে ১২ জয় ও ৩ ড্রয়ে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ব্রাজিল। সমান ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্জেন্টিনা।

প্রসঙ্গত, গত ২৮ নভেম্বর লিগ ওয়ানের ম্যাচে পাওয়া গোড়ালির চোট কাটিয়ে গত মাসের শেষের দিকে চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির হয়ে মাঠে ফেরেন নেইমার।

ঘোষিত ব্রাজিল দল:

গোলরক্ষক: আলিসন (লিভারপুল), এদেরসন (ম্যানচেস্টার সিটি), ওয়েভেরতন (পালমেইরাস)

ডিফেন্ডার:  দানিলো (ইউভেন্তুস), দানি আলভেস (বার্সেলোনা), আলেক্স তেলস (ম্যানচেস্টার ইউনাইটেড), গিলের্মে আরানা (আতলেতিকো মিনেইরো), চিয়াগো সিলভা (চেলসি), মার্কিনিয়োস (পিএসজি), গাব্রিয়েল (আর্সেনাল), এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), আর্থার (ইউভেন্তুস)

মিডফিল্ডার: কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ফাবিনিয়ো (লিভারপুল), ফ্রেদ (ম্যানচেস্টার ইউনাইটেড), লুকাস পাকেতা (অলিম্পিক লিওঁ), ফিলিপে কৌতিনিয়ো (অ্যাস্টন ভিলা), ব্রুনো গিমারেস (লিওঁ), আন্তোনি (আয়াক্স)।

ফরোয়ার্ড: রাফিনিয়া (লিডস ইউনাইটেড), রিশার্লিসন (এভারটন), নেইমার (পিএসজি), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), ভিনিসিউস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), গাব্রিয়েল মার্তিনেলি (আর্সেনাল)।

কিউএনবি/অনিমা/১২ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit