সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

মনিরামপুরে দূর্বাডাঙ্গা ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি গঠন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ মার্চ, ২০২২
  • ৯৪ Time View

 

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে শুক্রবার বিকেলে দূর্বাডাঙ্গা ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সময় ইউনিয়ন বিএনপির মেয়াদউত্তীর্ন কমিটি বিলুপ্ত ঘোষনা দিয়ে ৪২ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়। দলিয় কার্যালয়ে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন থানা বিএনপির আহবায়ক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। সম্মেলনে গাজী আবদুল ওহাবকে আহবায়ক ও জুলফিকার আলীকে সিনিয়র যুগ্ম আহবায়ক করে দূর্বাডাঙ্গা ইউনিয়ন বিএনপির ৪২ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির দায়িত্বপ্রাপ্ত(মনিরামপুর) নেতা আবদুস সালাম আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মুছা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির আহবায়ক খায়রুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক আবদুল হাই, থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মফিজুর রহমান, মুক্তিযোদ্ধা আকতার হোসেন খান, অ্যাডভোকেট মকবুল ইসলাম, জিএম মিজানুর রহমান, ডা.আলতাফ হোসেন, আসাদুজ্জামান মিন্টু, জাহাঙ্গীর বিশ্বাস, জুলফিকার আলী ভুট্টো প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/১১ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit