রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবল বর্ষণে ব্যাংকক পানির নিচে, দুর্যোগকবলিত এলাকা ঘোষণা মোহাম্মদপুরে অফিসে হামলা ও লুটপাট, জমি দখলের অভিযোগ রাড্ডা কার্যালয় ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, তদন্ত কমিটি গঠন ১ অক্টোবরের মধ্যে প্রাথমিকে নিয়োগপত্র না পেলে পরবর্তীতে বিবেচনা: শিক্ষামন্ত্রী জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’স্লোগান ও গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক ৫০ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী পাতলা ওড়নায় মাথার চুল দেখা গেলে নারীর নামাজ হবে কি? জাগরিত চোখে স্বপ্ন দেখার নামই জীবন: কবি আবদুল হাই শিকদার

নেইমারের দাবি- দোন্নারুম্মার সঙ্গে তিনি মারামারি করেননি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ মার্চ, ২০২২
  • ৮২ Time View

 

ডেস্ক নিউজ : রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ফিরতি লেগের ম্যাচে পিএসজির পরাজয়ের থেকেও আলোচনায় চলে আসে সুপারস্টার নেইমার এবং তার সতীর্থ জিয়ানলুইজি দোন্নারুম্মার মারামারির বিষয়টি। ম্যাচের শেষে পিএসজির দুই সতীর্থ নাকি ড্রেসিংরুমে গিয়ে মারামারি করেন! স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ এমন সংবাদ প্রকাশ করলে তা দ্রুত ফুটবলবিশ্বে ছড়িয়ে যায়। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন স্বয়ং নেইমার। পিএসজির এই ব্রাজিলিয়ান সুপারস্টার সোশ্যাল সাইট ইনস্টাগ্রামে লিখেছেন, ‘এখানে (ইনস্টাগ্রাম) এসে খবর নিয়ে কথা বলতে ঘৃণা করি।

কিন্তু আগের খবরটি ভুয়া। ড্রেসিংরুমে কোনো মারামারি হয়নি। অদক্ষ সংবাদকর্মীরা নিজেদের বাজার ধরতে চায়, এটাতে তো হলো না, পরেরটা চেষ্টা করে দেখুন। ‘শুধু তাই নয়, দোন্নারুম্মার সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাটিংয়ের স্ক্রিনশটও প্রকাশ করেছেন নেইমার। যাতে দেখা যাচ্ছে, পিএসজির ইতালিয়ান গোলকিপারকে সান্ত্বনা দিয়ে নেইমার লিখেছেন, ‘শান্ত হও। ফুটবলে এমন হয়। আমরা একটি দল এবং সবাই তোমার পাশে আছে। তুমি বয়সে তরুণ এবং অনেক কিছুই জিতবে। ব্যাপারটা ভুলে সামনে এগিয়ে যাও। ‘

উল্লেখ্য, গত পরশু রাতে রিয়াল মাদ্রিদের মাঠে ৩-১ গোলে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিয়েছে পিএসজি।  মার্কার প্রতিবেদনে দাবি করা হয়েছে, হারের পর ড্রেসিংরুমে গিয়ে তিনটি গোল হজম করা নিয়ে নেইমার এবং দোন্নারুম্মা কথা কাটাকাটি শুরু করেন। সেটা এক পর্যায়ে নাকি হাতাহাতিতে রূপ নিয়েছিল। বাকিরা এসে তাদের আলাদা করে পরিস্থিতি সামলান।

 

 

কিউএনবি/আয়শা/১১ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit