সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

ঝিকরগাছায় মিথ্যা মামলায় যাবজীবন ৪ টি পরিবারের খোঁজখবর নিলেন জেলা বিএনপি নেতা মিজান খান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ১০২ Time View

 

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা : যশোরের ঝিকরগাছায় মিথ্যা মামলায় যাবজীবন কারাদন্ডপ্রাপ্ত ৪ বিএনপি কর্মীর পরিবারের খোঁজখবর নিলেন যশোর জেলা বিএনপি নেতা আলহাজ¦ মিজানুর রহমান খাঁন। বৃহস্পতিবার বিকালে উপজেলার পানিসারা ইউনিয়নের বর্ণী গ্রামের বাসিন্দা বিএনপি কর্মী দীর্ঘদিন ধরে জেলহাজতে থাকা ফারুক হোসেন, হাবিবুর রহমান হাবিব, আব্দুস সালাম ও আব্দুল গফুরের বাড়িতে গিয়ে তাদের পরিবারের খোঁজখবর নেয়াসহ নগদ অর্থ সহায়তা প্রদান করেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, যশোর চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আলহাজ¦ মিজানুর রহমান খাঁন। এসময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা উপজেলা বিএনপির আহবায়ক মোর্তজা এলাহী টিপু, সিনিয়র যুগ্ম-আহবায়ক খোরশেদ আলম, যুগ্ম-আহবায়ক সরদার শহিদুল ইসলাম, বিএনপি নেতা আলী হোসেন মদন, এনামুল হক, কাউন্সিলর গোলাম কাদের বাবলু, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইসমাইল হোসেন সোহাগ, উপজেলা কৃষকদলের সাধারন সম্পাদক মিজানুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক মোনাজ্জেল হোসেন লিটন, সদস্য সচিব নাজমুল হক নাজু, পানিসারা ইউনিয়ন বিএনপির সভাপতি মীর আব্দুর রাকিব, সাধারন সম্পাদক আবুল খায়েরসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

 

 

কিউএনবি/আয়শা/১০ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit