শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

পাঞ্জাবে নিরঙ্কুশ জয়ের পথে আম আদমি পার্টি, বাকি ৪ রাজ্যে বিজেপি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ১২৪ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : পাঞ্জাবে গত মেয়াদে ক্ষমতায় ছিল কংগ্রেস। এবার রাজ্যটিতে বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পথে রয়েছে আম আদমি পার্টি। সেখানে ১১৭টি আসনের মধ্যে ৯০টিতে এগিয়ে আছেন দলটির প্রার্থীরা। এ ছাড়া কংগ্রেস ১৮, অকালি ছয়, বিজেপি দুই এবং অন্যান্য একটি আসনে এগিয়ে আছে। ২০১৭ সালে পাঞ্জাবে কংগ্রেস জিতেছিল ৭৭ আসনে। অকালি দল ও বিজেপি মিলে পেয়েছিল ১৮ আসন; আম আদমি পার্টি ২০টি আসন পেয়েছিল এবং অন্যরা দুটি আসন পেয়েছিল।

কিন্তু এবার রাজ্যটিতে পুরো পরিস্থিতি বদলে গেছে। দিল্লির বাইরে ভিন রাজ্যে এই প্রথম বিজেপি এবং কংগ্রেসকে জোর টক্কর দিয়ে অরবিন্দ কেজরিওয়ালের দল ক্ষমতায় বসতে যাচ্ছে। বুথফেরত জরিপেও বলা হয়েছে পাঞ্জাবে আম আদমি পার্টি এগিয়ে থাকার ব্যাপারে। পাঞ্জাবে কেজরিওয়ালের লড়াইয়ের শুরু অবশ্য ২০১৪ সালের লোকসভা নির্বাচন থেকে। দিল্লি ছাড়িয়ে সর্বভারতীয় রাজনীতিতে আম আদমি পার্টিকে মেলে ধরতে তিনি প্রথম যে রাজ্যে লড়াই শুরু করেন, সেটা এই পঞ্চনদের তীর। এরপর ২০১৭ সালের বিধানসভা ভোটে ১১৭টি আসনের মধ্যে ২০টি পেয়েছিলেন। আর এবার সেখানকার ক্ষমতাই দখলে নিতে যাচ্ছেন।

২০২৪ সালের লোকসভা নির্বাচনের ‘সেমিফাইনাল’ হিসেবে বিবেচনা করা এই বিধানসভা ভোটে উত্তর প্রদেশ, গোয়া, উত্তরাখণ্ড এবং মণিপুরে বিজেপি এগিয়ে আছে। উত্তর প্রদেশে বিজেপি ২৬৭ আসনে এগিয়ে আছে। সেখানে সমাজবাদী পার্টি এগিয়ে আছে ১২৩ আসনে। গোয়ায় বিজেপি ১৯ আসনে এগিয়ে আছে এবং কংগ্রেস এগিয়ে আছে ১১ আসনে। উত্তরাখণ্ডে বিজেপি ৪২ আসনে এগিয়ে আছে এবং কংগ্রেস এগিয়ে আছে ২৪ আসনে। মণিপুরে বিজেপি ২৭ আসনে, কংগ্রেস ৯ আসনে এবং এনপিপি ৯ আসনে এগিয়ে আছে।
সূত্র : আনন্দবাজার।

 

 

 

কিউএনবি/আয়শা/১০ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit