বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন

আটোয়ারীতে সাংবাদিকগণের সাথে সদ্য যোগদানকৃত চিকিৎসকগণের মতবিনিময়

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ১৪৫ Time View

 

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সদ্য যোগদানকৃত চিকিৎসকগণের সাথে স্থানীয় সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে সোমবার (৭ মার্চ) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভা কক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ড. মোঃ হুমায়ুন কবীর। আবাসিক মেডিকেল অফিসার ডা. সইফুজ্জামান বিপ্লবের সঞ্চালনায় চিকিৎসা সেবা প্রদানে সাংবাদিকদের সর্বাত্বক সহযোগিতা কামনা করে ৪২তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সদ্য যোগদানকৃত চিকিৎসকগণ বক্তব্য রাখেন।

সদ্য যোগদানকৃত চিকিৎসকরা হলেন, ডা. মির্জা সাইদুল ইসলাম, ডা. মোঃ রাজু হোসেন, ডা. মোছাঃ হাফিজা খাতুন, ডা.মোঃ জাহিদ হাসান, ডা.মোছাঃ রশিদা আক্তার রেশমা, ডা.নাসরিন ইসলাম, ডা.অনন্যা ও ডা. এ.কে.এম শাফায়াত লস্কর। উপজেলা পর্যায়ে চিকিৎসা সেবায় বিভিন্ন সমস্যা সমুহ তুলে ধরেন এবং সমস্যা সমুহ সমাধানের দাবী রেখে সাংবাদিকগণের পক্ষ থেকে বক্তব্য দেন আটোয়ারী প্রেসক্লাবের সভাপতি জিল্লুর হোসেন সরকার,অন্যতম সদস্য নজরুল ইসলাম দুলাল, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহেরুল ইসলাম প্রমুখ। উপজেলায় কর্মরত প্রায় ৩০জন সাংবাদিক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/৭ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit