বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয় রিয়াদে ম্যাক্রোঁর আকস্মিক ‘সংহতি’ সফর ফ্রান্সে ক্ষোভের আগুন, বিক্ষোভের নতুন বার্তা নিয়ে ইউরোপের ১০১ সংগঠন ত্রিপক্ষীয় সম্মেলনে মুখোমুখি হতে যাচ্ছেন পুতিন, জিনপিং ও ট্রাম্প: ক্রেমলিন ট্রাম্প-জেলেনস্কির পারস্পরিক অবিশ্বাস: যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কে চরম অবনতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র: এনবিসি ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক, সহিংসতা কঠোর হাতে দমনের ঘোষণা ম্যাক্রোঁর ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, তবে দীর্ঘস্থায়ী সমাধান চান ট্রাম্প ভারতের বিক্ষোভে ইন্ধনের অভিযোগ, মার্কিন আইনপ্রণেতাদের নজরে সিংহামের সংগঠন

বিপন্নদের রাশিয়ায় সরিয়ে নেওয়ার প্রস্তাবে ক্ষুব্ধ ইউক্রেন

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ৮৮ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া জানিয়েছে, ইউক্রেন থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে নতুন মানবিক করিডর তৈরি করা হবে। বেসামরিকদের সরিয়ে নেওয়ার রুটের কথা জানিয়ে রাশিয়ার আরআইএ নোভোস্তি সংবাদ সংস্থা বলেছে, রাশিয়া ও বেলারুশে বেসামরিক ইউক্রেনীয়দের যেতে দেওয়া হবে। কিয়েভ থেকে ইউক্রেনীয়দের সরিয়ে নেওয়ার মানবিক করিডরের নেতৃত্বে থাকবে রাশিয়ার মিত্র রেলারুশ। খারকিভ শহর থেকে রাশিয়ায় সরিয়ে নেওয়ার মাত্র একটি করিডর থাকবে। এএফপি বলেছে, মারিওপোল ও সুমি শহর থেকে ইউক্রেনের অন্য শহরে যাওয়ার পাশাপাশি রাশিয়ায় যাওয়ার করিডর থাকবে।

ইউক্রেন থেকে রাশিয়ায় বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে করিডর চালুর প্রসঙ্গ আসতেই এ ব্যাপারে মুখ খুলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। তিনি ওই করিডরের ব্যাপারে রাশিয়াকে কোনো অনুরোধ করেননি বলে সাফ জানিয়ে দিয়েছেন। ফ্রান্সের প্রেসিডেন্টের বাসভবন থেকে জানানো হয়েছে, ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথোপকথনের সময় এ ধরনের করিডর নিয়ে কোনো আলোচনা করেননি ম্যাখোঁ।

রুশ প্রেসিডেন্টকে ম্যাখোঁ শুধু বলেছেন, ইউক্রেনের বেসামরিক নাগরিকদের সরে যেতে দিতে এবং লড়াই চলতে থাকা শহরগুলোতে মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ দিতে। ইউক্রেন বলেছে, মানবিক করিডর তৈরি করে ইউক্রেনের বেসামরিক নাগরিকদের রাশিয়া কিংবা বেলারুশে নিয়ে যাওয়ার প্রস্তাব ‘সম্পূর্ণ অনৈতিক’।ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির একজন মুখপাত্র বলেছেন, ইউক্রেনের নাগরিকদের তাঁদের ঘরবাড়ি ছেড়ের দেশের অভ্যন্তরে অন্য কোনো স্থানে যেতে দেওয়া উচিত।
সূত্র: বিবিসি।

 

 

কিউএনবি/আয়শা/৭ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit