বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
অতি চালাকের গলায় দড়ি বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছে কতবার, এগিয়ে কারা? পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। আল্লাহর প্রিয় বান্দা কারা? যাদের তিনি ভালোবাসেন শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি,শিক্ষকের গলায় জুতার মালা আশুলিয়ায় শিক্ষকের অবহেলায় পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু 

রাশিয়া জুড়ে যুদ্ধবিরোধী বিক্ষোভ, আটক সাড়ে ৪ হাজার

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ৭৯ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  রাশিয়াজুড়ে চলছে যুদ্ধবিরোধী বিক্ষোভ। সাম্প্রতিক কালে দেশটিতে বিক্ষোভের উপর নানারকম বিধি-নিষেধ আরোপ করা সত্ত্বেও ইউক্রেনে হামলার প্রতিবাদে বহু বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। গতদিনেও দেশটিতে বিক্ষোভকারীদের মধ্য থেকে আটক করা হয়েছে চার হাজার তিনশ জনকে। এ তথ্য দিয়েছে দেশটির মানবাধিকার কর্মী এবং কর্তৃপক্ষ।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে এমন তথ্য দিয়েছে রিয়া নিউজ এজেন্সি। 

ওভিডি-ইনফো নামে একটি মানবাধিকার সংস্থা বলছে, মোট ৫৩টি শহর থেকে বিক্ষোভকারীদের আটক করা হয়েছে। এর মধ্যে সতেরশো ব্যক্তিকে আটক করা হয়েছে শুধু মস্কো থেকে। হামলা শুরুর পর থেকে এগারো দিনে দশ হাজারের মতো রাশিয়ানকে আটক করা হয়েছে।

ওভিডি-ইনফো’র একজন মুখপাত্র জর্জিয়া থেকে রয়টার্স বার্তা সংস্থাকে জানিয়েছেন, “স্ক্রু একেবারে পুরো শক্ত করে লাগানো হচ্ছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী তথ্য চেপে যাচ্ছে। কিন্তু আমরা ব্যাপক প্রতিবাদ দেখতে পাচ্ছি – এমনকি সাইবেরিয়ার শহরগুলোতেও যেখানে এতো বেশি সংখ্যক মানুষকে আটকের ঘটনা খুবই বিরল।”

এর আগে কারাগারে থাকা সরকারের সমালোচক আলেক্সি নাভালনি প্রতিদিন বিক্ষোভ করার ডাক দিয়ে বলেছেন, “রাশিয়ানদের ভীতু কাপুরুষদের জাতি হওয়া উচিত নয়।”

যদিও গত কয়েক বছর ধরে নতুন কিছু আইন প্রণয়নের কারণে রাশিয়াতে বিক্ষোভে অংশ নেয়া বেশি কঠিন হয়ে পড়েছে।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, “যদিও রাশিয়ান আইনে অনুমতিপত্র বা নিষেধাজ্ঞা শব্দগুলোর ব্যবহার এড়িয়ে যাওয়া হয়েছে… কিন্তু বাস্তবে যেকোন ধরনের সমাবেশের জন্য অনুমোদন নিতে হয়।”

২০১১ সালের প্রতিষ্ঠিত ওভিডি-ইনফোর তথ্য অনুযায়ী, রাশিয়া জুড়ে রবিবার ২ হাজার ৫শ’ এর বেশি লোক আটক করা হয়েছে। সংগঠনটি গ্রেফতার ব্যক্তিদের নাম এবং কোথায় তাদের গ্রেফতার করা হয়েছে এসব তথ্য প্রকাশ করেছে।

সংগঠনটি বলছে, “যতজন সম্পর্কে পুলিশ তথ্য দিয়েছে, সংখ্যা তার চেয়ে অনেক বেশি হতে পারে। আমরা যাদের সম্পর্কে নিশ্চিতভাবে জানি এবং যাদের নাম প্রকাশ করতে পারছি, শুধু তাদের আমরা তথ্য প্রকাশ করছি।”

রাশিয়া ছাড়াও আরও অনেক দেশে প্রতিবাদ হয়েছে। রাশিয়ার মিত্র দেশ হিসেবে পরিচিত কাজাখস্তানে হাজার দুয়েক মানুষ একটি শান্তি সমাবেশে অংশ নিয়েছে। বেলারুশ, বেলজিয়াম এবং লন্ডনে যুদ্ধবিরোধী বিক্ষোভ হয়েছে।

এমন কি খেরসন অঞ্চলের একটি বিক্ষোভের ভিডিও পাওয়া গেছে। এতে দেখা যাচ্ছে, গুলি ও গ্রেনেডের শব্দের মধ্যেই বিক্ষোভকারীরা রাশিয়ানদের ‘বাড়ি ফিরে যাও’ বলে স্লোগান দিচ্ছে।
সূত্র: বিবিসি

কিউএনবি/অনিমা/৭ ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit