সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড গড়লেন কাভান সুলিভান বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

‘হাদিসুরের মরদেহ ইউক্রেনে আছে, বাংলাদেশে আনার চেষ্টা চলছে’

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ৮১ Time View

 

ডেস্ক নিউজ :  ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি নাবিক মো. হাদিসুর রহমানের মরদেহ ইউক্রেনের নিরাপদ স্থানে রাখা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, মরদেহ বাংলাদেশে আনার চেষ্টা চলছে। এছাড়া বাংলার সমৃদ্ধির বেঁচে যাওয়া ২৮ নাবিক এখন রোমানিয়ার রাজধানী বুখারেস্টে রয়েছেন।

রবিবার (৬ মার্চ) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, হামলার পর পররাষ্ট্র মন্ত্রণালয় পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে স্থানীয় কর্তৃপক্ষের সহায়তায় জাহাজ থেকে আটকেপড়া নাবিকদের প্রথমে ইউক্রেনের একটি নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার ব্যবস্থা করে ও পরে তাদের সীমান্তবর্তী দেশ রোমানিয়ায় স্থানান্তরিত করা হয়।

এদিকে, ইউক্রেনে সশস্ত্র সংঘাতের মধ্যে একটি বাংলাদেশি জাহাজে একজন নাবিকের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছে রাশিয়া। এছাড়া জাহাজটির নিরাপদ প্রস্থান নিশ্চিত করতে ‘সর্বাত্মক প্রয়াস’ চালানোর বিষয়ে বাংলাদেশকে আশ্বাস দিয়েছে দেশটি।

রাশিয়ান দূতাবাস এক বিবৃতিতে বলেছে, আমরা নিহতের আত্মীয়স্বজনের প্রতি গভীর সমবেদনা জানাই। বিস্তারিত উল্লেখ না করে বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনের অলিভিয়া বন্দরে জাহাজটি নোঙর করা অবস্থায় এমভি বাংলার সমৃদ্ধির থার্ড ইঞ্জিনিয়ার বাংলাদেশি নাবিক হাদিসুর রহমান নিহত হওয়ার কারণটি খতিয়ে দেখা হচ্ছে।

কিউএনবি/অনিমা/৭ ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit