শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

 জামালপুরে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ১২৮ Time View
                             

 

ময়না আকন্দ, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত স্কুল ছাত্রের নাম মেহেদী হাসান(১৬)। এ সময় দুর্ঘটনায় বাদশা মিয়া নামের ৭০ বছর বয়সী এক বৃদ্ধও গুরুত্বরভাবে আহত হয়েছে। রবিবার (০৬মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে বালিজুড়ী-মাহমুদপুর সড়কের ঝাড়কাটা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান চরপাকেরদহ ইউনিয়নের ঝাড়কাটা গ্রামের তোতা চৌধুরীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মেহেদী হাসান উপজেলার বালিজুড়ী বাজার থেকে মোটরসাইকেলযোগে ঝাড়কাটা গ্রামে নিজ বাড়িতে যাচ্ছিলেন। ঝাড়কাটা বাজারের অদূরে বৃদ্ধ বাদশা মিয়াকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি ব্রীজের রেলিংয়ের সাথে ধাক্কা খায় এবং বৃদ্ধের ওপরে গিয়ে পরে। এতে উভয়ই গুরুতরভাবে আহত হলে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মেহেদীকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক হওয়ায় বাদশা মিয়াকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মাদারগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) আরশেদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন নিহত মেহেদী হাসান ঝাড়কাটা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলেন এবং আহত বাদশা মিয়া একই ইউনিয়নের মোমেনাবাদ গ্রামের বাসিন্দা।

 

 

কিউএনবি/আয়শা/৬ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit