রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

ইউক্রেনের মনোবল ভাঙতেই শহরে শহরে বোমা ফেলছে রাশিয়া; দাবি যুক্তরাজ্যের

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ৭৮ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে ঢুকে সামরিক অভিযান শুরু করে রাশিয়ান সৈন্যরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের প্রথম দেশ হিসেবে রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে এই হামলা শুরু করে। একসঙ্গে তিন দিক দিয়ে হওয়া এই হামলায় ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র পড়েছে বৃষ্টির মতো।

ইউক্রেনের মনোবল ভাঙতেই চলমান সামরিক অভিযানে দেশটির শহর ও জনবহুল এলাকাগুলোতে ব্যাপক বোমা বর্ষণ করছে রাশিয়া। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি রিপোর্টে এই তথ্য উঠে এসেছে বলে রবিবার (৬ মার্চ) এক প্রতিবেদনে জানিয়েছেব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

রবিবার প্রকাশ করা দৈনিক গোয়েন্দা রিপোর্টে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার সর্বাত্মক সামরিক অভিযানের মুখে ইউক্রেনের প্রতিরোধ মস্কোকে বিস্মিত করা অব্যাহত রেখেছে। আর এই কারণেই খারকিভ, চেরনিহিভ ও মারিউপলসহ অন্য শহরগুলোকে লক্ষ্য করে বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী।

 

 

কিউএনবি/আয়শা/৬ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit