শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম
শৃঙ্খলা না মেনে ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রখলে রাষ্ট্রদ্রোহ মামলা: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি চাইলে ২০৩১ সাল পর্যন্ত রাজপথ দখলে রাখতে পারবে : মীর শাহে আলম জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর বৈঠক মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী

এ মাসেই মাধ্যমিকে পুরোদমে পাঠদান শুরু

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ১০২ Time View

 

ডেস্ক নিউজ : করোনার সংক্রমণ কমে আসায় মাধ্যমিক স্তরের শ্রেণিকক্ষে পাঠদান এ মাসের মাঝামাঝি সময় থেকে পুরোদমে শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। গতকাল শুক্রবার ইন্ডিয়ান হাইকমিশন আয়োজিত ‘স্টাডি ইন ইন্ডিয়া’ এডুকেশন ফেয়ার অনুষ্ঠানে এ কথা জানান। রাজধানীর শুলশানের রেনেসাঁ হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা আশা করছি এই মাসের মাঝামাঝি সময়ে মাধ্যমিকে পুরোদমে ক্লাস শুরু করতে পারব। আমরা তো ধারাবাহিক মূল্যায়নে যাচ্ছি।

শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট দরকার হলে দেব। ’দীপু মনি আরো বলেন, ‘ব্লেন্ডেড লার্নিং বিষয়ে আমরা ন্যাশনাল পলিসি করছি। এ মাসের ২৬ তারিখে প্রধানমন্ত্রীর হাতে দেব। তারপর কিভাবে বাস্তবায়ন করা যায় তা করা হবে। ’সংক্ষিপ্ত সিলেবাসে মেডিক্যালে ভর্তির বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, সিলেবাস পুনর্বিন্যাস করে মেডিক্যালের ভর্তি পরীক্ষাটা হওয়া উচিত। এ বিষয়ে বিএমডিসির সঙ্গে কথা বলেছি, আবারও বলব।  

চলতি বছরের শুরুর দিকে নতুন করোনা সংক্রমণ বৃদ্ধি ও নতুন ভেরিয়েন্ট ওমিক্রনের প্রাদুর্ভাব ঠেকাতে বন্ধ ঘোষণা করা হয় শিক্ষাপ্রতিষ্ঠান। প্রায় এক মাস বন্ধ থাকার পর গত ২২ ফেব্রুয়ারি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হয়। মাধ্যমিকে এসএসসি পরীক্ষার্থী ও দশম শ্রেণির শিক্ষার্থীরা সপ্তাহে প্রতিদিন সরাসরি ক্লাস করছে। এসএসসি পরীক্ষার্থী চারটি এবং দশমে তিনটি বিষয়ে ক্লাস হচ্ছে। এ ছাড়া অষ্টম ও নবম শ্রেণিতে সপ্তাহে দুই দিন তিন বিষয়ে এবং ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে এক দিন তিন বিষয়ের ক্লাস হচ্ছে।

শিক্ষামন্ত্রী ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্টল পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। স্টলগুলোতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা সে বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ, সুযোগ-সুবিধা ইত্যাদি বিষয় তুলে ধরেন।

 

 

কিউএনবি/আয়শা/৫ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit