সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবিলায় আলোচনার তাগিদ ইরাকের ফ্রান্সে স্কাইডাইভিংয়ের বিমান বিধ্বস্ত হয়ে ১১ জনের প্রাণহানি হরমুজ প্রণালির কাছে সৌদি তেল কোম্পানির হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ দুর্নীতিবিরোধী অভিযানে ইরাকে সংসদ সদস্যসহ ৪৭ কর্মকর্তা গ্রেপ্তার সিয়াকে নিয়ে লোহাগড় দুর্গে পুলিশ, অপরাধের দৃশ্যপট পুনর্নির্মাণের চেষ্টা হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ খালি হাতে ফিরলেও ভবিষ্যতের স্বপ্ন দেখছে জর্ডান বিশ্বকাপকে বিদায় জানালেন হুগো ব্রুস

পরমাণু সমস্যা মোকাবেলা টিম সক্রিয় করছে যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ মার্চ, ২০২২
  • ৮৯ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্রে রুশ হামলায় আগুন লাগার ঘটনায় মার্কিন জ্বালানি মন্ত্রী জেনিফার গ্র্যান হোম টুইট করেছেন। তিনি টুইট করে জানিয়েছেন, ইউক্রেনের জ্বালানি মন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং যুক্তরাষ্ট্রের পরমাণু সমস্যা মোকাবেলা টিমকে সক্রিয় করার সিদ্ধান্ত নিয়েছেন। মার্কিন পারমাণবিক অস্ত্রভাণ্ডারের তত্ত্বাবধানকারী জেনিফার গ্র্যানহোম বলেন, ‘কেন্দ্রটির কাছে রাশিয়ার সামরিক তৎপরতা বেপরোয়া এবং অবশ্যই তা বন্ধ করা উচিত। ‘

মার্কিন জ্বালানি মন্ত্রী আরো বলেন, ‘বিদ্যুৎ কেন্দ্রটির চুল্লিগুলো শক্তিশালী কাঠামো দিয়ে সুরক্ষিত এবং চুল্লিগুলো নিরাপদে বন্ধ করা হচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনেরও কথা হয়েছে। পারমাণবিক ক্রেন্দ্রে বিকীরণের মাত্রার কোনো পরিবর্তন সনাক্ত করা যায়নি। তবে ক্রমাগত রুশ হামলার জেরে পারমাণবিক কেন্দ্রটি নিয়ে বড় ধরনের উদ্বেগ রয়ে গেছে। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি জানিয়েছে, তারা ইউক্রেনের নেতৃত্বের সঙ্গে কথা বলেছে। বলা হয়েছে, কেন্দ্রের ‘অত্যাবশ্যকীয়’ সরঞ্জামগুলো এখনও কাজ করছে।

জাপোরোঝিয়া আঞ্চলিক রাজ্য প্রশাসনের প্রধান বলেছেন, কেন্দ্রটির নিরাপত্তা ‘সুরক্ষিত রয়েছে। ’ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি টুইটারে পোস্ট করা একটি ভিডিওতে বিশ্বকে এ বিষয়ে “অবিলম্বে পদক্ষেপ” নেওয়ার আহ্বান জানিয়েছেন।
সূত্র: বিবিসি।

 

 

কিউএনবি/আয়শা/৪ঠা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit