বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

ভারতের সাবমেরিনকে বাধা দেওয়ার দাবি পাকিস্তানের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ মার্চ, ২০২২
  • ৭৪ Time View

 

আন্তর্জাতিক ডেসক্ : ভারতের একটি অত্যাধুনিক সাবমেরিন পাকিস্তানের পানিসীমায় প্রবেশে বাধা দেওয়া হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। পাকিস্তানের সশস্ত্র বাহিনী বৃহস্পতিবার এ দাবি করেছে। খবর দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস ও দ্য ডনের। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ বা আইএসপিআরের মহাপরিচালক মেজর জেনারেল বাবর ইফতিখার বলেছেন, গত মঙ্গলবার ভারতের কলভেরি ক্লাসের আধুনিক একটি সাবমেরিনকে পানিসীমা লঙ্ঘনের অনুমতি দেননি পাকিস্তানের নৌবাহিনীর সেনারা।

বাবর ইখতিখার আরও বলেন, গত পাঁচ বছরের মধ্যে এটি এ ধরনের চতুর্থ ঘটনা। পাঁচ মাস আগেও পাকিস্তান ভারতের একটি সাবমেরিনকে তাদের পানিসীমায় প্রবেশের সময় বাধা দেয়। পাকিস্তানি বাহিনীর বাধার মুখে সাবমেরিনটি গতিপথ পরিবর্তন করতে বাধ্য হয়। তবে এ ব্যাপারে ভারতের পক্ষে থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

 

কিউএনবি/আয়শা/৪ঠা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit