রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম
মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড গড়লেন কাভান সুলিভান বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল দেশে চালু হলো প্রথম এআইভিত্তিক ইন্টারভিউ প্ল্যাটফর্ম ‘হাইপো এআই’

বিশ্বমানের বিচারক গড়তে মাদারীপুরে জুডিশিয়াল একাডেমি করবে সরকার : আইনমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
  • ৭৯ Time View

 

ডেস্ক নিউজ : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বিচারকদের দেশেই বিশ্বমানের প্রশিক্ষণ দেবার জন্যে মাদারীপুরের শিবচরে বাংলাদেশ জুডিশিয়াল একাডেমি গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। দেশে আধুনিক ও দক্ষ বিচার বিভাগ গড়ে তুলতে দেশে-বিদেশে বিচারকদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। গত সাড়ে তিন বছরে ৮৫৫ জন বিচারক অস্ট্রেলিয়া, চীন, জাপান ও ভারতে প্রশিক্ষণ নিয়েছেন।

আজ বৃহস্পতিবার বিকেলে বরিশালে নবনির্মিত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন।মন্ত্রী আরও বলেন, ‘বিচার বিভাগকে উন্নত করে গড়ে তোলা হচ্ছে। বর্তমান সরকার এই বিভাগের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে। এরই অংশ হিসেবে সারাদেশে ২ হাজার ৪৬৫ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে ৮ থেকে ১০ তলা বিশিষ্ট সিজিএম আদালত নির্মাণ করা হচ্ছে। ইতিমধ্যে দেশের ৩২ জেলায় এর নির্মাণ শেষ হয়েছে। বরিশালে ৪৯ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণ করা হয়েছে। এতে বরিশালসহ সারাদেশেই এজলাস সংকট কিছুটা হলেও দূর হবে। একই সাথে ২৭ জেলায় পুরাতন জেলা জজ আদালত ভবন সম্প্রসারণের কাজও চলছে। এর ধারাবাহিকতায় দেশে বিশ্বমানের প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ে তোলার পরিকল্পনা নেয়া হয়েছে। আধুনিক বিচার ব্যবস্থা গড়ে তুলতেই সরকার আন্তরিক ভাবে চেষ্টা চালাচ্ছে।’

জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন বরিশাল ৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. তালুকদার মো. ইউনুস, মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর ও জেলা আইনজীবী সমিতির সভাপতি লস্কর নুরুল হক প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/৩রা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit