সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

ছবিতে রাশিয়া-ইউক্রেন লড়াইয়ের সাতদিন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
  • ৬৬ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :   রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সপ্তম দিনে লড়াই আরো তীব্র হয়েছে। ইউক্রেনের আরও একটি শহর রাশিয়া দখল করেছে বলে সরকারিভাবে জানিয়েছে। সাত দিনের যুদ্ধের বাস্তব চিত্র ছবিতে দেখে নিই।

খেরসনের রাস্তায় রাশিয়ার সেনা ট্রাক। বুধবার রাতে রাশিয়া জানিয়েছে, অঞ্চলটি তারা দখল করে নিয়েছে।

খেরসনের মেয়র জানিয়েছেন এলাকা এখনও তাদের দখলে। লড়াই চলছে। পেন্টাগনও একই কথা বলেছে। খেরসনের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে রাশিয়ার ট্যাঙ্ক এবং সাজোয়া গাড়ি।

কিয়েভের খুব কাছে লাগাতার বোমা এবং রকেট ছুঁড়ছে রাশিয়া। ইউক্রেনের সেনাও পাল্টা জবাব দিচ্ছে।

কিয়েভের খুব কাছে বোমার আঘাতে ভেঙে গেছে এই সেতুটি। ভাঙা সেতু পার করে শহরে ঢোকার চেষ্টা করছেন ইউক্রেনের সেনা। সেতু মেরামত করার চেষ্টাও চলছে।

কিয়েভের খুব কাছে ইউক্রেনের শহর বরোদিয়াঙ্কা। সেখানে রাশিয়ার সেনার সঙ্গে ইউক্রেনের সেনার তীব্র সংঘর্ষ হয়েছে। জ্বলছে রাশিয়ার ট্যাঙ্ক।

কিয়েভের খুব কাছে একটি বাড়িতে রকেট এসে লেগেছিল। দাউ দাউ করে জ্বলছে বাড়িটি।

রাজধানীর রেল স্টেশনের বাইরে সশস্ত্র পাহারায় দেশের সেনা বাহিনী। স্টেশন কার্যত ঘিরে রেখেছে তারা।

কিয়েভ রেল স্টেশনে সবচেয়ে ভিড়। সকলে ট্রেনে চড়েই পালানোর চেষ্টা করছে। কারণ, ট্রেনই হলো কিয়েভ থেকে বাইরে যাওয়ার সবচেয়ে নিরাপদ রাস্তা।

স্টেশনে মেয়েদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তাদেরই ট্রেনে চড়তে দেওয়া হচ্ছে। এক বাবা মেয়েকে বিদায় জানাচ্ছেন। ইউক্রেনের সেনা সমস্ত পুরুষকে লড়াইয়ে যোগ দেওয়ার আবেদন জানাচ্ছে।

খারকিভের অবস্থা ভয়াবহ। সেখানে তীব্র লড়াই চলছে। শহরজুড়ে বোমা ফেলছে রাশিয়া। চলছে রকেট হানা। খারকিভ সিটি সেন্টার এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

কিয়েভের খুব কাছে গোরেঙ্কা শহরের ছবি। বোমার আঘাতে ভেঙে গেছে বাড়ি। তারই মধ্যে জিনিসপত্র খুঁজে বেড়াচ্ছেন এই নারী।

জাতিসংঘের সাম্প্রতিক রিপোর্ট বলছে, ১০ লাখ ইউক্রেনীয় দেশ ছেড়ে পালিয়েছেন। অন্যদেশে শরণার্থীর জীবন যাপন করছেন তারা। আরো কিছুদিন লড়াই চললে সংখ্যাটি ৪০ লাখে পৌঁছাবে বলে আশঙ্কা।

সূত্র: ডয়েচে ভেলে

কিউএনবি/অনিমা/৩রা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit