শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর কূটনীতিতে নতুন মাইলফলক: মির্জা ফখরুল প্রাথমিকের ১৪ হাজার নতুন শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর বাংলাদেশকে ১৩ হাজার ২০০ কোটি টাকা জরুরি সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা, নিন্দা দেশটির ‘আয়োজকরা চায় আমরা বাদ পড়ি’ — ফিফা সভাপতিকে ইঙ্গিত ইরান অধিনায়কের বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী দেশের সব বিভাগে বজ্রবৃষ্টির শঙ্কা যুক্তরাষ্ট্রের ৩১ শহরে ‘রইদ’ ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি পাঁচ লাখ ‘ড্রোন যোদ্ধা’ তৈরি করবে দক্ষিণ কোরিয়া

ইউক্রেনে রুশ হামলায় শিশুসহ ১৩৬ জন নিহত : জাতিসংঘ

Reporter Name
  • Update Time : বুধবার, ২ মার্চ, ২০২২
  • ৭৮ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের আজ সপ্তম দিন। গত বৃহস্পতিবার থেকে ইউক্রেনে রুশ সেনারা হামলা চালাচ্ছে। রুশ সেনাদের হামলায় এ পর্যন্ত ১৩ শিশুসহ ১৩৬ জন বেসামরিক নাগরিক মারা গেছেন বলে জানিয়েছে জাতিসংঘ।

বুধবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের মুখপাত্র লিজ থ্রোসেল জানান, হতাহতের এই পরিসংখ্যান আমরা যাচাই করতে পেরেছি। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।

তিনি আরও বলেন, বেশির ভাগ হতাহতের ঘটনা ঘটেছে ভারী কামানের গোলাবর্ষণ, বিমান হামলা এবং অন্যান্য শক্তিশালী বিস্ফোরকে।

জাতিসংঘ আরও জানিয়েছে, ইউক্রেনে রুশ হামলায় আরও ৪০০ বেসামরিক লোক আহত হয়েছে।

তবে ইউক্রেন সরকার জানিয়েছে, রাশিয়া হামলা শুরুর পর থেকে ৩৫২ জন বেসামরিক লোক মারা গেছে এবং এক হাজার ৬৮৪ জন আহত হয়েছেন।

সূত্র: বিবিসি

কিউএনবি/অনিমা/২রা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit