শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

ঝিকরগাছার কৃতিসন্তান বিকর্ণ ঘোষ হলেন তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ৮৮ Time View

 

তরিকুল ইসলাম ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা : যশোরের ঝিকরগাছা উপজেলার কৃতিসন্তান ডা. বিকর্ণ কুমার ঘোষ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব (১ম গ্রেড) পদে পদোন্নতি পেয়েছেন। বর্তমানে তিনি বাংলাদেশ হাই-টেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছিলেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়েছে। ডা. বিকর্ণ কুমার ঘোষ ঝিকরগাছাসদর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের নিমাই চন্দ্র ঘোষ ও সুচিত্রা ঘোষের পুত্র।

তিনি ১৯৭৯ সালে ঝিকরগাছা (বর্তমান) সরকারী এম এল মডেল হাইস্কুল থেকে এসএসসি পাস করেছিলেন এবং যশোর এম এম কলেজ থেকে এইচএসসি পাস করার পর রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন। অত:পর বেশ কয়ে কিছুদিন ডাক্তারী পেশায় ছিলেন। প্রশাসন ক্যাডারের সহকারী কমিশনার হিসেবে খুলনা জেলায় ১৯৯৩ সালে যোগদান করেন ডা. বিকর্ণ কুমার ঘোষ। বর্ণাঢ্য কর্মজীবনে এরপর নড়াইল, মাগুরা, নীলফামারী, রাঙামাটি, ময়মনসিংহ, বরগুনা ও গাজীপুর জেলায় প্রশাসনের বিভিন্ন পদে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন তিনি। ২০০৮ সালে উপ-সচিব পদে পদোন্নতি পান।

২০১৬ সালে যুগ্ম-সচিব, ২০১৯ সালে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পান ডা. বিকর্ণ কুমার ঘোষ। সর্বশেষ তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব (১ম গ্রেড) পদে পদোন্নতি পেয়েছেন । ডা. বিকর্ণ কুমার ঘোষ অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস থেকে এমপিএইচ, সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ই-গভর্নমেন্ট লিডারশিপ, সুইডেন থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন আইসিটি, স্টানফোর্ড ইউনিভার্সিটি থেকে প্রজেক্ট ম্যানেজমেন্টের ওপর উচ্চতর প্রশিক্ষণ লাভ করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/১লা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit