বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশকে বড় সুখবর দিল আইসিসি মাদক বিরোধী সামাজিক আন্দোলন, নওগাঁ’র সভা অনুষ্ঠিত নোয়াখালীতে আ.লীগ কার্যালয়ে ব্যানার টাঙালো নেতাকর্মিরা, কিছুক্ষণ পর উদাও নওগাঁয় ৪টি পাওয়ার টিলার উদ্ধার, আটক ২ বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে পলাতক সাহাদুল গ্রেপ্তার॥ পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের জিটিসি কর্তৃক শিক্ষা বৃত্তি প্রদান॥ বিশ্বকাপ থেকে বাংলাদেশকে ছাঁটাই, বিপদে ভারত ফিনালিসিমার লড়াইয়ের আগে বিপাকে আর্জেন্টিনা দল ঢাবিতে ছাত্রদলের গোলাপ বিতরণ, প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন প্রথম তারাবিতে বায়তুল মোকাররমে মুসল্লিদের উপচে পড়া ভিড়

‘রাশিয়ার কাছে ইউরোপের কোনো দেশই নিরাপদ নয়’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ৮৩ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে ইউরোপের কোনো দেশই নিজেদের নিরাপদ ভাবতে পারে না বলে মন্তব্য করেছেন লিথুনিয়ার প্রেসিডেন্ট গিটানাস নাউসিদা। খবর সিএনএনের।লিথুনিয়ার প্রেসিডেন্ট বলেন, ইউরোপের কোনো দেশই এখন নিজেদের নিরাপদ ভাবতে পারছে না। ইউক্রেন এক নম্বর টার্গেট, কিন্তু আমরা যদি ইউক্রেনকে সাপোর্ট না করি, যদি ইউক্রেনের পতন হয়, তাহলে নিশ্চিত থাকুন, পরবর্তী টার্গেট হবো আমরা। ইউক্রেনকে দ্রুত ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য করে নেয়ার বিষয়েও জোর দেন লিথুনিয়ার প্রেসিডেন্ট।

এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে এগিয়ে যাচ্ছে রাশিয়ার ৪০ মাইল দীর্ঘ এক সামরিক বহর। এই বহরে বিভিন্ন ধরনের মারণাস্ত্র নিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে তারা। যুক্তরাষ্ট্রসহ অন্য পরাশক্তিগুলোর আশঙ্কা, রাশিয়ার এ বহর শুধুমাত্র রাজধানী কিয়েভ দখলের উদ্দেশে এগিয়ে যাচ্ছে এবং যে কোনো সময় কিয়েভের দখল নিয়ে নিতে পারে তারা। গত বৃহস্পতিবার ইউক্রেনের উপর হামলা শুরু করে রাশিয়া। টানা পাঁচদিন দুই পক্ষের মধ্যে যুদ্ধ চলার পর সোমবার চলমান যুদ্ধ থামাতে বেলারুশের সীমান্তে আলোচনায় বসে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা। তবে এ আলোচনায় কোনো সমাধান পাওয়া যায়নি। আলোচনা চলার সময়ও রাশিয়া তাদের হামলা অব্যহত রেখেছিল। এরপর যখন আলোচনা ব্যর্থ হয়ে যায় তখন রাশিয়া তাদের হামলার তীব্রতা ব্যাপক হারে বাড়িয়ে দেয়। 

 

 

কিউএনবি/আয়শা/১লা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit