সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

খাগড়াছড়িতে পুলিশ মেমোরিয়াল ডে-২০২২ উদযাপন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ১৪১ Time View
জসিম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িতে  পুলিশ মেমোরিয়াল ডে-২০২২ উদযাপন করেছে খাগড়াছড়ি জেলা পুলিশ। মঙ্গলবার (১ মার্চ ২০২২ইং ) খাগড়াছড়ি জেলা পুলিশ লাইন্সে এ মেমোরিয়াল ডে উদযাপন করা হয়। এ সময় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের সম্মানে আলোচনা সভা ও সম্মাননা প্রদান করা হয়। খাগড়াছড়ি পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ  সভাপতিত্ব।

খাগড়াছড়ি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, খাগড়াছড়ি এপিবিএন বিশেষায়িত ট্রেনিং সেন্টার  এর (অতিরিক্ত ডিআইজি) পিপিএম কমান্ড্যান্ট মোঃ আওরঙ্গজেব মাহবুব। প্রধান অতিথির বক্তব্যে,  খাগড়াছড়ি এপিবিএন বিশেষায়িত ট্রেনিং সেন্টার  এর (অতিরিক্ত ডিআইজি) পিপিএম কমান্ড্যান্ট মোঃ আওরঙ্গজেব মাহবুব বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা জনগণের সেবায় নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে পুলিশ সদস্যরা। দায়িত্বশীল জায়গা থেকে পুলিশ সদস্যরা দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে। তাই পুলিশ সদস্যদের যে কোন বিপদে পুলিশ বাহিনী নিজ পরিবারের পাশে আছে, থাকবে বলে মন্তব্য করেন। একই সাথে বাহিনীর সম্মান ও মর্যাদা রক্ষায় সকলকে আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।  

খাগড়াছড়ি পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ বলেন, পুলিশ বাহিনীর যে কোন সদস্য’র বিপদে পাশে আছি। একে অপরের পরিপুরক হয়ে দেশের কল্যাণে নিজেদের নিবেদীত রাখতে আহ্বান জানান তিনি। একই সাথে সব ধরনের চাহিদা ও সংকট পুরণে ধারাবাহিক উদ্যোগ ও পুলিশের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।অনুষ্ঠানে কর্তব্যরত অবস্থায় নিহত ৬ পুলিশ সদস্যদের পরিবারকে ক্রেস্ট উপহারসহ সম্মাননা দেয় খাগড়াছড়ি জেলা পুলিশ। এছাড়াও অনুষ্ঠানে খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ মনিরুজ্জামান, খাগড়াছড়ি এএন্ডএসটিসি অতিরিক্ত পুলিশ সুপার রিপন কুমার  মোদক, সহকারী পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলাম, খাগড়াছড়ির মহালছড়ি এ্যাডজুটেন্ট মোঃ কামরুল হাসান, খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি জীতেন বড়ুয়া, খাগড়াছড়ি সদর থানার ওসি মোহাম্মদ রশিদ অনুষ্ঠানে উপস্হিত ছিলেন।

কিউএনবি/আয়শা/১লা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit