বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

ঝিকরগাছায় ৪ জন ছিনতাইকারী আটক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ৯২ Time View

 

তরিকুল ইসলাম ,ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা : যশোরের ঝিকরগাছায় বাসযাত্রী মায়ের সাথে থাকা শিশুর গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইকালে ৪ ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে, সোমবার দুপুরে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা পারবাজার এলাকায়। ছিনতাইকারী হলো, রাজবাড়ী জেলার আংটিহারা গ্রামের ইমরান আলীর ছেলে মমিন (২৭), বেনাপোল পোর্ট থানাধীন দিঘিরপাড় গ্রামের রফিকুল ইসলামের ছেলে শরিফুল (৩২), লালমনিরহাট সদর উপজেলার খাতাপাড়া গ্রামের আশরাফুল ইসলামের ছেলে আনোয়ারুল (৩০) ও হারহাটি গ্রামের শামসুল হকের ছেলে শিপন ইসলাম (২৮)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শিরা জানিয়েছেন, এদিন দুপুরে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার উত্তম পালের শিশুকন্যা তুলিফা খাতুন (৬) তার মা বিথিকা ও দাদার সাথে যাত্রীবাহি বাস যোগে যশোরে যাচ্ছিল। পথিমধ্যে ঝিকরগাছা থানাধীন যশোর-বেনাপোল সড়কের পারবাজার পৌছানো মাত্রই পূর্ব থেকে বাসের ভিতর যাত্রীবেসে থাকা ওই ৪ ছিনতাইকারী শিশু তুলিফার গলার থাকা স্বর্ণের চেইন ছিনতাইকরে পালানোর চেষ্ট করে। এসময় তুলিফার দাদা ও মায়ের আত্মচিৎকারে স্থানীয়দের সহযোগিতায় থানা পুলিশ তাদেরকে আটক করে। এ ব্যাপারে জানতে চাইলে ঘটনার সত্যতা স্বীকার করে আটককৃতদের নামে মামলার প্রস্তুতি চলছে বলে থানার সেকেন্ড অফিসার এস আই তারেক মোহাম্মদ নাহিয়ান জানিয়েছেন।

কিউএনবি/অনিমা/১লা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit