মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

খেলাধূলা শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটায় মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেব

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ১৩৪ Time View
জসিম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় স্কুল ও মাদরাসার ৫০তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৮ ফেব্রুয়ারি ২০২২ইং)  মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলার সকল স্কুল, মাদরাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপি নানা ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিকালে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।এর আগে প্রতিষ্ঠানভিত্তিক দুটি ভেন্যু এসব খেলা শেষে আজ দুই ভেন্যুর ফাইনাল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম।

সভাপতির বক্তব্যে,মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব বলেন খেলাধূলা শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটায়   ,যুব সমাজ কে ধংসের হাত থেকে খেলাধুলা ই নিজেদের বাঁচাতে পারে।খেলাধুলা শিক্ষার্থীদের মাদকাসক্ত থেকে দূরে রাখে, শিশুর মেধা ও মননের বিকাশ ঘটায়, লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা হিসেবে খেলাধুলাকে প্রাধান্য দিতে হবে।প্রধান অতিথির বক্তব্যে,মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম বলেন, লেখা পড়ার  পাশাপাশি খেলাধুলা করা  বাধ্যতামুলক সকল শিক্ষার্থীর জন্য কারন খেলাধুলা শরীর  মন ও মাদক থেকে দূরে রাখে  এছাড়াও খেলাধূলার মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যত নেতৃত্ব দেয়ার যোগ্যতা এখান থেকেই শুরু হয় বলে জানান তিনি।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে মাটিরাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোহতাছিম বিল্লাহ,একাডেমিক সুপারভাইজার মো:শরিফুল ইসলাম বিদ্যুৎ, মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ কাজী মো: সলিম উল্যাহ,মাটিরাঙ্গা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:রফিকুল ইসলাম,মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল হাসেম,তাইন্দং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম,শরীর চর্চার শিক্ষক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী অভিভাবক সহ অনেকে দর্শনার্থী উপস্থিত ছিলেন। খেলা শেষে বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও পুরষ্কার তুলে দেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব।   
কিউএনবি/অনিমা/১লা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit