বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

পছন্দের সুরই মেলাবে দু’জন মানুষকে, বলছে সমীক্ষা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ১০১ Time View

 

লাইফ ষ্টাইল ডেস্ক : বতর্মান পৃথিবীতে একে অপরের সাথে সমস্যার শেষ নেই। যেকোন সময় ছোট-বড় বিষয়ে তিক্ততা বৃদ্ধি পেতে পারে একজনের সাথে অন্যজনের। তবে এমন সমস্যার সমাধানের পথ খুঁজে পাওয়ার চেষ্টাও বহু দিনের।

ঠিক এমন সময় এক সমীক্ষা বলছে মানুষকে মানুষের সঙ্গে মেলাতে পারে পছন্দের গান। এমন তথ্য উঠে এল বিশ্বব্যাপী করা ওই সমীক্ষায়।

ছ’টি মহাদেশের ৫০টি দেশজুড়ে সাড়ে তিন লক্ষেরও বেশি মানুষের উপর করা একটি সমীক্ষা করা হয়েছে। সেখানে দেখা গেছে যে, একই ধরনের সঙ্গীত পছন্দ হলে তা জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে একসঙ্গে বাঁধতে পারে মানুষকে।

এতে বোঝাই যায় গানের অশেষ ক্ষমতা। বিশেষ করে শান্তি ফিরিয়ে আনতেও রয়েছে এর ভূমিকা।

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. ডেভিড গ্রিনবার্গের নেতৃত্বে একটি বিজ্ঞান পত্রিকায় প্রকাশিত এই গবেষণায় দাবি করা হয়েছে যে, এক একটি বিশেষ ধরনের সঙ্গীত এক একটি নির্দিষ্ট ব্যক্তিচরিত্রের সঙ্গে বেশি খাপ খায়। বা অন্য ভাবে বললে, একই ধরনের ব্যক্তিত্বের মানুষেরা একই স্বাদের গান শোনেন এবং এর ফলে গানের স্বাদ অনুযায়ী তাদের মধ্যে অনেক সহজে সুসম্পর্ক গড়ে ওঠে।

সূত্রঃ আনন্দবাজার অনলাইন

কিউএনবি/অনিমা/২৮শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit