বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

পাওনাদারদের ধাওয়া খেয়ে ৪০ ফুট গভীরে যুবক!

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ১১৫ Time View

 

ডেস্ক নিউজ :  রাজধানীর গেন্ডারিয়া এলাকায় পাওনাদারদের ধাওয়া খেয়ে পালাতে গিয়ে ৪০ ফুট গভীরে পড়ে যায় সালমান (২৪) নামে এক যুবক। পরে প্রায় এক ঘণ্টা শ্বাসরুদ্ধকর অভিযান শেষে সালমানকে জীবিত উদ্ধার করে ফায়ার সার্ভিসের উদ্ধারকারীরা।

শনিবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

সর্বশেষ রবিবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯টায় ফায়ার সার্ভিসের খোঁজ নিয়ে জানতে পারে সালমান সুস্থ আছেন এবং তিনি ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন। সালমান ওই এলাকার বাসিন্দা। তার কাছে অনেকে লোক টাকা পায়। এ ঘটনার দিন পাওনাদারদের ধাওয়া খেয়ে পালানোর সময় তিনি ৪০ ফুট গভীরে পড়ে যান।

সোমবার ফায়ার সার্ভিস অধিদপ্তর থেকে ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন এ তথ্য জানান।

ফায়ার সার্ভিস জানায়, এ ঘটনায় ফায়ার সার্ভিস উদ্ধার দল ঘটনাস্থলে এসে চারটি ভবনের সংযোগস্থলে তিন ফুট বা দুই ফুটের প্রশস্ত ভয়েড স্পেসের ৪০ ফুট গভীর পড়ে থাকা সালমানের গোঙানির শব্দ শোনতে পায়। পরে লাইটের আলো দিয়ে তারা সালমানের অবস্থানের বিষয়ে নিশ্চিত হন। এর মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা সালমানের সঙ্গে কথা বলে তার শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ-খবর নেন। পরে সবকিছু নিশ্চিত হয়ে রাত ১টা ৩০ মিনিটের দিকে তাকে উদ্ধারের অভিযানে নামে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা। 

প্রায় এক ঘণ্টা শ্বাসরুদ্ধকর অভিযান শেষে রাত ২টা ৩০ মিনিটে সালমানকে জীবিত উদ্ধার করে নিয়ে আসেন উদ্ধারকারীরা।

উদ্ধারকর্মীদের কাছে পেয়ে বিচলিত যুবক বেঁচে থাকার আকুতি জানায়। তাকে অভয় বাণী শুনিয়ে ফায়ারফাইটার মুক্তার সঙ্গে নেওয়া অতিরিক্ত ফুলবডি হারনেসে সুরক্ষিত করে বেঁধে ফেলে আহত ব্যক্তিকে। এবার ওপরে সংকেত পাঠান আহত ব্যক্তিকে টেনে তোলার জন্য। সবার সহযোগিতায় রাত ২টা ৩০ মিনিটে চারতলা থেকে পড়ে যাওয়া ৪০ ফুট নিচে আটকে থাকা সালমানকে জীবিত অবস্থায় উদ্ধার করে আনেন ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের সদস্যরা।

ফায়ার সার্ভিস আরও জানায়, উদ্ধারের পর সালমানকে অ্যাম্বুলেন্সে করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। 

কিউএনবি/অনিমা/২৮শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit