বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম
শ্রমবাজারের সিন্ডিকেট ভেঙে চুরমার করার ঘোষণা শফিকুর রহমানের ক্লপের জার্মান স্কোয়াডে নেই বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদে ইসরাইলি সেটেলারদের হানা রাঙামাটিতে ইয়ারাসহ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৮ খাগড়াছড়িতে দ্রুত বিচার নিশ্চিতকরণে সামারি ট্রায়ালের সাফল্য। উত্তরের চেয়ে দক্ষিণের কাছে কম গোল খেল বাংলাদেশ ‎লালমনিরহাটে ভুয়া এসআই সেজে গাঁজা পাচার, ৯ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার-৩ নওগাঁয় এ্যাডভোকেসি ও লবিং’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত  দীঘিপাড়া কয়লাখনির কয়লা উত্তোলনের উদ্যোগ নেওয়া প্রয়োজন সরকারের॥ ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত॥

ভোলাহাটে লক্ষাধীক টাকার জীবিত গাছ কেটেছেন ৪র্থ শ্রেনিরকর্মচারী

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৪৪ Time View

 

আলি হায়দার (রুমান)ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি : নিজের ইচ্ছে মত নিজের গাছ কাটতে পারবে না এমন আইন করার জন্য প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রী পরিষদের সভায় সিদ্ধান্ত হয় চলতি বছরের ৭ মার্চ। কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়ন ভুমি অফিসের ৪র্থ শ্রেনীর কর্মচারি মোঃ নাসির উদ্দিন অফিস চত্বরে রোপন করা জীবিত লক্ষাধীক টাকা মূল্যের মেহগুনি ২টি গাছ সরকারি ছুটির দিন ২৫ ফের্রুয়ারি শুক্রবার চুরি করে কেটে ৫৬ কিলোমিটার দূর চাঁপাইনবাবগঞ্জ নিয়ে গিয়ে গাছ গোপন করে ফেলেছেন।

অবৈধভাবে কাটা গাছের খবরে সরজমিন গিয়ে দেখা যায়, অফিসের সামনে ২টি লক্ষাধীক টাকা মূল্যের মেহগুনি গাছ কেটেছেন অফিসের পিয়ন মোঃ নাসির । স্থানীয়রা জানান, আমরা অবৈধ ভাবে গাছ কাটার কথা বললে তিনি অফিসের র্ফানিচার বানানোর জন্য গাছগুলো কাটছেন বলে এ পিয়ন তাঁদের জানান। গাছগুলো কেটে স্বাভাবিক ভাবে গাছের গর্ত হওয়া স্থানে মাটি ভরাট করে দেন। গাছ কাটার সাথে জড়িত দলদলী গ্রামের লাট্টুর সাথে যোগাযোগ করা হলে তিনি এ সব ছোট খাট বিষয় নিয়ে কিছু না করার অনুরোধ করেন।

এদিকে ট্রলিতে কাঠ বোঝাই করে পিয়ন মোঃ নাসিরের বাড়ী চাঁপাইনবাবগঞ্জ তাঁর বাড়ীতে পৌঁছে দেন দলদলী গ্রামের ট্রলি চালক মোঃ উজির। তিনি বলেন, কাঠ বোঝাই ট্রলির ভাড়া হয়েছিল ২হাজার ৫’শ এর মধ্যে ২হাজার টাকা পরিশোধ করেন ভূমি অফিসের মোঃ নাসির। বাঁকী ৫’শ টাকা পরে দিবেন বলে জানান। ট্রলি চালক আরো বলেন, গাছের মোটা অংশ বিশ^রোড় স-মিলে রেখে বাঁকীগুলো তাঁর বাড়ীতে রেখে আসেন। এ ব্যাপারে মোঃ নাসিরের সাথে যোগাযোগ করা হলে, তিনি গাছ কাটার কথা স্বীকার করে বলেন পূর্বের স্যারকে বলে গাছ কেটেছি। কিছু বলার থাকলে ইউএনও স্যারকে বলেন।

উপ সহকারী ভূমি কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ জানান, গাছ কাটার ব্যাপারে আমি কিছু জানি না। আমাকে না জানিয়ে ছুটির দিন গাছ কেটে নিয়ে যান মোঃ নাসির। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবগত করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানান।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমানের(অঃচাঃ)সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি জানেন না। এঘটনায় তদন্ত সাবেক্ষে কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।

কিউএনবি/অনিমা/২৮শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit