বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

সার্বক্ষণিক নজরে থাকবেন টাইগার্স ক্রিকেটাররা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৫ Time View

 

স্পোর্টস ডেস্ক :  বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে শনিবার থেকে শুরু হয়েছে বহুল আলোচিত টাইগার্স ক্রিকেটের অনুশীলন ক্যাম্প। টেস্ট অধিনায়ক মোমিনুল হকসহ মোট ২৩ ক্রিকেটারকে নিয়ে এ অনুশীলন। ক্যাম্প চলাকালীন সময় তো বটেই এমনকি ক্যাম্প না থাকলেও তারা সার্বক্ষণিক নজরে থাকবেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক কাজি ইনাম আহমেদ।

তিনি বলেন, “এমনকি যখন ক্যাম্প থাকবেনা কিংবা ক্রিকেটাররা কোন টুর্নামেন্ট নিয়ে ব্যস্ত থাকবেনা তখনও আমাদের কোচিং স্টাফরা তাদের প্রতি দৃষ্টি রাখবে।”

কাজি ইনাম বলেন, “আগামী ১৫ মার্চ ঢাকা প্রিমিয়ার লীগ শুরু হলে সবাই সেখানে খেলবে। লীগে বিভিন্ন দলের জন্য আমরা আটজন স্থানীয় কোচ নিয়োগ দিয়েছি। আমরা একটা রোস্টার করে দেব। আমাদের সাথে (বাংলাদেশ টাইগার্স) যারা জড়িত আছেন তারা পেসারদের ডেথ বোলিং, সংক্ষিপ্ত ভার্সনের জন্য পাওয়ার হিটিংসহ সব কিছু মনিটর করবে।  খেলোয়াড়দের শারিরীক ও ফিটনেস ট্রেনিংয়ের বিষয়টিও কোচরা মনিটর করবেন।”

বাংলাদেশ টাইগার্সের কোচিং প্যানেলের নেতৃত্বে দিচ্ছেন মিজানুর রহমান বাবুল। ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করবেন  ফয়সার হোসেন ডিকেন্স এবং কুকি প্যাটেল। বোলিং ডিপার্টমেন্ট দেখাশুনা করবেন চম্পকা রামানায়েক, স্পিন বোলিং দেখবেন সোহেল আহমেদ। 

আর ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন আফতাব আহমেদ ও আশিক মজুমদার। পেস বোলিং কোচের দায়িত্ব পালন করবেন তালহা জুবায়ের এবং নাজমুল হাসান। কিপিং কোচ ও ভিডিও এ্যানালিস্টের দায়িত্বে আছেন নাসির আহমেদ নাসু, ট্রেইনার হিসেবে ইয়াকুব চৌধুরি। 

ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটারদের ওপর এরা সর্বদা নজর রাখবেন। মূলত জাতীয় দলের জন্য খেলোয়াড় তৈরির পাইপ লাইন হিসেবে বা ছায়া জাতীয় দল হিসেবে কাজ করবে বাংলাদেশ টাইগার্স।

কাজি ইনাম বলেন, ‘আমাদের এসসিএল, বিসিএল, বিপিএল, ঢাকা প্রিমিয়ার লীগ মৌসুমে খেলোয়াড়রা অনুশীলন করে থাকে। কিন্তু তার বাইরেও মৌসুমের বাইরেও তাদের অনুশীলন দরকার হয় এবং এটাই ছিল আমাদের মূল চিন্তা। জাতীয় দলের অনেক খেলোযাড় রয়েছেন তারা হয়তোবা একটা ফর্মেটে খেলে, অন্যটা খেলেনা।’

শনিবার শুরু হওয়া ক্যাম্পটি চলবে ৭ মার্চ পর্যন্ত।

কিউএনবি/অনিমা/২৭শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit