মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম

ঝালকাঠিতে ৪৫ হাজার মানুষকে দেওয়া হচ্ছে টিকা কেন্দ্রে কেন্দ্র উপচে পড়া ভিড়

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৩০ Time View

 

গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি : ঝালকাঠিতে আজ শনিবার একদিনে ৪৫ হাজার মানুষকে দেওয়া হচ্ছে করোনা প্রতিরোধের ভ্যাকসিন। সকাল ৯টা থেকে জেলার ১৩১টি কেন্দ্রে চলছে প্রথম ডোস টিকা কর্মসূচি। এখনো যারা টিকা নেয়নি, কোন কাগজপত্র ছাড়াই তাদের দেওয়া হচ্ছে প্রথম ডোজ। পাশাপাশি দ্বিতীয় ও বুস্টার ডোজের কার্যক্রমও চলছে। টিকাদান কেন্দ্রগুলোতে ১২ বছরের ওপরের সব বয়সী মানুষের উপচে পড়া ভিড় ছিল। সকালে শহরের সিটি ক্লাবে এ কর্মসূচি পরিদর্শন করেন জেলা প্রশাসক মো. জোহর আলী, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন ও সিভিল সার্জন ডা. শিহাব উদ্দিন।

সিভিল সার্জন জানান, জেলার চার উপজেলার ৩২টি ইউনিয়ন ও দুইটি পৌরসভার ১৩১টি কেন্দ্রে ৪৫ হাজার মানুষকে টিকা দেয়ার লক্ষ্য নিধারণ করে সকাল ৯টা থেকে সারাদিন টিকা দেয়া হবে। এ পর্যন্ত জেলায় ৪ লাখ ৪৬ হাজার মানুষকেক টিকা দেয়া হয়েছে। জেলা প্রশাসক মো. জোহর আলী জানান, আজকের দিনের পরেও টিকাদান কর্মসূচি চলবে। তবে আজকে ৪৫ হাজার মানুষকে এদকিনে টিকা দেওয়ার জন্য প্রচার প্রচারণা চালানো হয়েছে। কেন্দ্রগুলোতে মানুষের উপস্থিতিই তা প্রমান করে।

 

 

কিউএনবি/আয়শা/২৬শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit