বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের

নেটিজেনদের ফেসবুকে প্রবেশ সীমিত করছে রাশিয়া

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৫ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  চলমান ইউক্রেন সংকটের মধ্যে রুশ নেটিজেনদের ফেসবুকে ঢোকা সীমিত করেছে পুতিন প্রশাসন। ইউক্রেনে রাশিয়ার বিশেষ অভিযানের ব্যাপারে শীর্ষ সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক ফেসবুক নির্মোহ অবস্থান নিতে পারেনি এমন অভিযোগ তুলে এ পদক্ষেপ নিয়েছে রাশিয়া।

রাশিয়ার রাষ্ট্রীয় যোগাযোগ নিয়ন্ত্রণকারী সংস্থা রোসকোমনাডজোর জানিয়েছে, চারটি মিডিয়া আউটলেট আরআইএ নিউজ এজেন্সি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভেজদা টিভি, গেজেটা.আরইউ ও লেন্টা.আরইউ- এর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে বলা হলেও ফেসবুক তা করেনি।

মেটার ভাইস প্রেসিডেন্ট নিক ক্লেগ বিবিসিকে জানিয়েছেন, রুশ কর্তৃপক্ষ এই চারটি মিডিয়া প্রতিষ্ঠানের ফ্যাক্ট চেকিং বন্ধের জন্য ফেসবুকের কাছে আবেদন জানিয়েছিল। তবে ফেসবুকের পক্ষ থেকে তা প্রত্যাখ্যান করা হয়েছে।  

এর আগে, ক্রেমলিন সমর্থক বেশ কয়েকটি নিউজ আউটলেটের অ্যাকাউন্ট স্থগিত করেছে ফেসবুক। পাশাপাশি, প্ল্যাটফর্মটি বলছে রুশ রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরগুলো ‘ফ্যাক্টচেক হয়নি’ এমন লেবেল লাগিয়েই ছাড়বে তারা। এরপরই রুশ কর্তৃপক্ষ শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) থেকে আংশিকভাবে ফেসবুক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে।

রুশ কর্তৃপক্ষের আশঙ্ক্ষা, সামাজিক মাধ্যম ব্যবহার করে রুশ নাগরিকদের উত্তেজিত করার চেষ্টা করছে বিরোধীরা। মূলত যেকোনো অপপ্রচার রুখতেই ফেসবুককে তথ্য যাচাই-বাছাইয়ের অনুরোধ করা হয়েছে।

বিবিসি আরও জানায়, অনেক রুশ নাগরিক ফেসবুকে রাশিয়ার সামরিক অভিযান সমর্থন করছে। তারা পুতিনের সমর্থনে বিভিন্ন ইতিবাচক পোস্ট দিচ্ছে।

গত কয়েক বছর ধরেই দেশটি ইন্টারনেটসহ গুরুত্বপূর্ণ প্রযুক্তির ওপর কঠোর নিয়ন্ত্রণ নিতে চাইছে। এর আগেও রাশিয়ায় টুইটারের গতি কমিয়ে দেওয়া হয়েছিল।
সূত্র: বিবিসি

কিউএনবি/অনিমা/২৬শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit