রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম
শার্শায় ৩৫ পিস ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী আটক চৌগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বড়পুকুরিয়া কয়লাখনিতে নিয়োগে স্থগিত রেখে উচ্চ আদালতের রায়ে নিয়োগ প্রদান না করায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মচারীদের॥ মাটিরাঙ্গায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ। এশিয়ান গেমসের ব্যর্থতা খুঁজবে ক্রীড়া মন্ত্রণালয় চৌগাছায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতায় জামায়াতের র‌্যালী যুক্তরাষ্ট্রে ফুলব্রাইট স্কলারশিপ বাড়ানো নিয়ে মার্কিন দূতাবাসের সঙ্গে মাহদী আমিনের বৈঠক ডিআইজি-এসপিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার বিয়ের সাজে অপু বিশ্বাস-আদর আজাদ

ইউক্রেন ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাচ্ছেন বাংলাদেশিরা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৩ Time View

 

ডেস্ক নিউজ :  রাশিয়ার সেনাবাহিনী গতকাল বৃহস্পতিবার ভোর থেকে বিভিন্ন দিক থেকে ইউক্রেনের সামরিক স্থাপনাগুলোর ওপর হামলা চালাতে শুরু করে। এই আক্রমণ ইউক্রেনের ওপর সর্বাত্মক হামলার সূচনা রাশিয়ার।

রুশ বাহিনীর আক্রমণের পর ইউক্রেনজুড়ে এখন যুদ্ধ চলছে। এমন যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেনের বিভিন্ন শহর থেকে নিরাপদ আশ্রয়ে যাচ্ছেন বাসিন্দারা। একইভাবে সেখানে থাকা বাংলাদেশিরা ইউক্রেন ছাড়ার চেষ্টা করছেন।

তাদের একজন চিকিৎসক খালেদা নাসরিন। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ। এই শহরটি রুশ সীমান্ত থেকে মাত্র ৪০ মাইল দূরে। ইউক্রেনে যুদ্ধ শুরুর প্রথম দিন বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) তিনি গভীর রাতে দুই ছেলেকে নিয়ে ওই শহর থেকে রওয়ানা হয়েছেন এক হাজার মাইল দূরে পশ্চিম ইউক্রেনের শহর লাভবে।

লাভবে তিনি যাচ্ছেন কারণ শহরটি পোল্যান্ড সীমান্তের কাছে। বেশি বিপদ দেখলে পোল্যান্ডে ঢুকে যেতে পারবেন তিনি। তার ব্যবসায়ী স্বামী আপাতত খারকিভেই রয়ে গেছেন।

১৯৮৬ সাল থেকে পরিবার নিয়ে খারকিভে বসবাস করছেন খালেদা নাসরিন। ছুটি পাননি বলে চাকরি ছেড়ে যেতে হচ্ছে। দুপুরের দিকে তার ট্রেন সবেমাত্র রাজধানী কিয়েভের রেল স্টেশনে ঢুকছে।

খালেদা নাসরিন বলেন, তিনি খুবই মানসিক চাপে রয়েছেন। কারণ সকালে টেলিফোনে তার স্বামী জানিয়েছেন, খারকিভে একাধিক বিস্ফোরণ হয়েছে এবং শহরে প্রচণ্ড আতঙ্ক। ঘরবাড়ি ছেড়ে আসার কারণে এবং কবে ফিরতে পারবেন, কী পারবেন না-তা নিয়ে তার দুই ছেলেও মানসিকভাবে মুষড়ে পড়েছে।

তিনি বলেন, ‘বন্ধু ও স্কুল চেড়ে যেতে হচ্ছে বলে আমার ১২ বছরের ছোটো ছেলের মন খুবই খারাপ’।  

বৃহস্পতিবার রাতে ট্রেনে ওঠার সময় পর্যন্ত জানতেন না যুদ্ধ আদৌ লাগবে কি না। লেগে যাওয়ার পর এখন স্বামীকে নিয়ে বাড়তি উৎকণ্ঠায় পড়ে গেছেন খালেদা নাসরিন।

এই চিকিৎসকের মতো অনেক বাংলাদেশি এখন ইউক্রেন ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাচ্ছেন। এরই মধ্যে ইউক্রেন থেকে সীমান্ত অতিক্রম করে পোল্যান্ড পৌঁছেছেন সাতজন প্রবাসী বাংলাদেশি। পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাসের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

ওই সূত্রটি জানায়, শুক্রবার সকাল থেকেই ইউক্রেনের বিভিন্ন অঞ্চল থেকে প্রবাসী বাংলাদেশিরা পোল্যান্ড সীমান্তের দিকে রওয়ানা দেন। ইতোমধ্যে সাতজন বাংলাদেশি নাগরিক সীমান্ত অতিক্রম করে পোল্যান্ড পৌঁছেছেন। তাদের পোল্যান্ড দূতাবাসের কর্মকর্তারা গ্রহণ করেছেন।

সীমান্ত অতিক্রম করা বাংলাদেশি নাগরিকরা সাময়িকভাবে পোল্যান্ডে থাকবেন। পরে তাদের দেশে ফেরত আনা হবে।

প্রসঙ্গত, ইউক্রেনে বাংলাদেশের কোনো দূতাবাস নেই। পোল্যান্ডের ওয়ারসতে বাংলাদেশ দূতাবাস থেকে ইউক্রেনে বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।

পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা বলেন, ইউক্রেনে হাজার দেড়েক বাংলাদেশি রয়েছে, যাদের মধ্যে শ পাঁচেকের সঙ্গে তারা যোগাযোগ রাখছেন।

তিনি বলেন, বাংলাদেশিদের ট্রানজিট ভিসায় পোল্যান্ডে এনে দেশে পাঠানোর চেষ্টা শুরু করেছেন তারা।

পোল্যান্ড সরকার ইউক্রেনে বসবাসরত বিদেশি নাগরিকদের ১৫ দিনের জন্য ট্রানজিট ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যাতে তারা দেশে আসতে পারেন।

কিউএনবি/অনিমা/২৫শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit