বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

১০ হাজার পিস ইয়াবাসহ মাধবদীর ৬ জন গ্রেফতার  

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৩৮ Time View
নরসিংদী জেলা প্রতিনিধি : ডিএমপির শাহবাগ থানায় এফআইআর সূত্রে জানাযায়, (১৬ ফেব্রুয়ারী) শাহবাগ থানাধীন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাষ্টিক সার্জারী ইনষ্টিটিউশন এর সামনের পাকা রাস্তা থেকে গাড়ী সহ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো মাধবদী থানার টাটাপাড়া গ্রামের মোঃ মোতালেব প্রধান এর ছেলে মোঃ নয়ন (৩৩), আলগী গ্রামের মৃত হাবীবুর রহমানের ছেলে মোঃ আরিফুর রহমান আরিফ(৩৮), ভগিরথপুর গ্রামের মোঃ আহসান উল্লাহ ড্রাইভারের ছেলে মোঃ আশ্রাফুল ইসলাম অভি(২২), কুড়েরপাড় গ্রামের মৃত শাহাবুদ্দিন এর ছেলে মোঃ সেলিম(৩২), বেলাব গ্রামের মৃত হাফিজ উদ্দিন এর ছেলে আব্দুল্লাহ আল মামুন(২৪), টাটাপাড়া গ্রামের মোঃ মেন্তাজ হাওলাদার এর ছেলে মোঃ রবিউল আউয়াল(২৭)। আমদিয়া ইউনিয়নের আখালিয়া দক্ষিন পাড়ার  চান্দু মিয়া(মরাচান)এর পুত্র মলি হোসেন মনির মিয়ার গাড়িও রয়েছে।

এ বিষয়ে মলির সাথে মুঠো ফোনে কথা বললে তিনি জানান এটা রাজু ভূইয়া গাড়ী তার সাথে কথা বলেন। মলির কথার প্রেক্ষিতে রাজু ভূইয়ার সাথে মুঠো ফোনে কথা বললে তিনি জানান মলি আমার কাছ থেকে গাড়িটি ৫বছর আগে কাগজপত্র করে কিনে নিয়েছে। মাধবদী মাইক্রো ষ্ট্যান্ডে খোজ নিয়ে জানাযায় কালো রংয়ের ঢাকা মেট্রো-গ-১৭-৬৫০১ গাড়িটি মলির নামে এখান থেকে রেন্ট এ কারে যাতায়াত করত।

কিউএনবি/অনিমা/২৫শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit