মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

মৃত্যু আরও ১১ জনের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯৩ Time View

 

ডেস্ক নিউজ :  দেশে কোভিডে আক্রান্ত নতুন রোগী ও শনাক্তের হার কমেছে। বেড়েছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় মারা গেছে ১১ জন। আর শনাক্ত হয়েছে ১ হাজার ৪০৬ জন। এ সময়ে নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার পাঁচ দশমিক ৪৮ শতাংশ।

গতকাল বৃহস্পতিবার ১ হাজার ৫১৬ জন নতুন রোগী ও ১০ জন মৃত্যু বরন করেছিল। আর এ সময়ে শনাক্তের হার ছিল পাঁচ দশমিক ৫৩ শতাংশ।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ২৫ হাজার ৭০২টি এবং নমুনা পরীক্ষা করা হয়েছে ২৫ হাজার ৬৬৭টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা করা হয়েছে এক কোটি ৩৩ লাখ ৩৬ হাজার ৮৮৬টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৮৯ লাখ ৩৩ হাজার ৪৩টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৪ লাখ তিন হাজার ৮৪৩টি।

অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া এক হাজার ৪০৬ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত শনাক্ত হলেন ১৯ লাখ ১৪১ হাজার ৫৭ জন এবং ১১ জনকে নিয়ে এখন পর্যন্ত মারা গেলেন ২৯ হাজার ১৬ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৬ হাজার ৯৩৬ জন। তাদের নিয়ে মোট সুস্থ হয়ে উঠলেন ১৭ লাখ ৯৩ হাজার ৮২ জন। দেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্তের হার ১৪ দশমিক ৫৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৩৮ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১১ জনের মধ্যে পুরুষ ৫ জন আর নারী ৬ জন। তাদের নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট পুরুষ মারা গেলেন ১৮ হাজার ৫২৮ জন এবং নারী ১০ হাজার ৪৮৮ জন।

কিউএনবি/অনিমা/২৫শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit