শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্যান্সার ও হৃদরোগ প্রতিরোধ করে মিষ্টি কুমড়া দরগাঁজল আদিবাসী সাইনিং ইস্টার স্কুল শিশুদের স্বপ্নের পাঠশালা উদ্বোধন॥ ফুলবাড়ী ২৯ বিজিবি খানপুর ও অচিন্তপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৭ লক্ষ টাকা মাদক আটক আশুলিয়ায় শিক্ষককে হয়রানী করতে অপ-প্রচার সহ থানায় মিথ্যা অভিযোগ মাটিরাঙ্গায় মসজিদে ওজুখানার সংস্কার: টাইলস স্থাপন করে দিলেন পৌর বিএনপি সভাপতি শাহ জালাল কাজল। উড্ডয়নের আগমুহূর্তে যাত্রীর অসুস্থতা, রানওয়ে থেকে ফিরল বিমানের ফ্লাইট গ্যাস সংকটে পোশাক কারখানায় উৎপাদন ৫০% কমেছে: ঢাকা চেম্বার বিসিবির ‘সংবিধান’ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে যা বললেন আসিফ মাহমুদ বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি পরিবর্তন ট্রাম্প প্রশাসনের কটাক্ষের মুখে ক্লুনির কড়া জবাব

নোয়াখালীতে ৪টি চোরাই মূর্তিসহ গ্রেফতার ২

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৩৪ Time View

 

ডেস্ক নিউজ : নোয়াখালী শহরের মাইজদী বাজারে শ্রীশ্রী রামচন্দ্র দেবের (রাম ঠাকুর) মন্দিরের রাধাগোবিন্দের চুরি হওয়া দুটি মূর্তিসহ দুই চোরকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, নোয়াখালী সদর উপজেলার পূর্ব মাইজদী গ্রামের মৃত আলী আহম্মদের ছেলে আবদুল মান্নান (২৪) একই উপজেলার মাষ্টার পাড়ার মৃত চাঁন মিয়ার মেয়ে বিবি ময়না (২০)।  শুক্রবার দুপুরে গ্রেফতারকৃত আসামিদের নোয়াখালী ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে বৃহস্পতিবার ২৪ ফেব্রুয়ারি জেলার একাধিকস্থানে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ।  

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গত রবিবার ২১ ফেব্রুয়ারি ভোররাতে শ্রীশ্রী রামচন্দ্র দেবের (রাম ঠাকুর) মন্দিরের শয়নকক্ষের দরজা ভেঙে রাধাগোবিন্দের আসন থেকে দুটি পিতলের রাধা গোবিন্দের মূর্তি চুরি হয়ে যায়। যার আনুমানিক বাজার মূল্য ১ লাখ ২০হাজার টাকা। এ ঘটনায় মন্দিরের সাধারণ সম্পাদক গৌতম ভট্ট বাদী হয়ে ২২ ফেব্রুয়ারি রাতে সুধারাম থানায় অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন। সুধারাম মডেল থানার মামলা নং-৩৪।
 
ওসি আনোয়ারুল ইসলাম আরও বলেন, এ মামলায় প্রথমে মূর্তি চোর চক্রের সদস্য আবদুল মান্নানকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্য মোতাবেক বৃহস্পতিবার বিকেলে মাইজদী মাষ্টার পাড়া এলাকায় অভিযান চালিয়ে রাম ঠাকুর মন্দিরের রাধাগোবিন্দের চুরি হওয়া দুটি মূর্তিসহ আরো দুটি মূর্তিসহ বিবি ময়না নামে এক নারীকে গ্রেফতার করা হয়। শুক্রবার দুপুরে গ্রেফতারকৃত আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।  

 

 

কিউএনবি/আয়শা/২৫শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit