শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞার ঘোষণা বাইডেনের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ১১৭ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া ইউক্রেন আক্রমণের পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আরও নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার বাইডেন হোয়াইট হাউস থেকে জানান, ভ্লাদিমির পুতিন আগ্রাসী।  তিনি এ যুদ্ধের পথ বেছে নিয়েছেন। এখন তাকে ও তার দেশকে সেটির পরিণতি ভোগ করতে হবে।

ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন নিষেধাজ্ঞাগুলো রাশিয়ার ব্যাংক, শাসকগোষ্ঠী ও উচ্চপ্রযুক্তি শিল্পকে ক্ষতিগ্রস্ত করবে। এর আগে যুক্তরাষ্ট্রের একজন প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, বৃহস্পতিবার প্রেসিডেন্ট পুতিনের তার প্রতিবেশী দেশকে আক্রমণের মাধ্যমে, দেশটির সরকারকে উৎখাত করার সম্পূর্ণ উদ্দেশ্য রাশিয়ার রয়েছে।

পেন্টাগনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদকর্মীদের বলেন, আমরা এখন যা প্রত্যক্ষ করছি, সেটি একটি পূর্ণমাত্রার আক্রমণের প্রাথমিক স্তর মাত্র।’ তিনি আরও বলেন, ‘তারা কিয়েভ দখলের পথে অগ্রসর হচ্ছে।’ওই কর্মকর্তাটি আরও বলেন, ‘ইউক্রেনের সরকারকে সম্পূর্ণভাবে ছিন্ন করার উদ্দেশ্য তাদের রয়েছে।’ওই কর্মকর্তা বলেন যে রাশিয়ার প্রাথমিক আক্রমণে ১০০টিরও বেশি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়, কিন্তু একই সঙ্গে মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রও ব্যবহার করা হয়। ক্ষেপণাস্ত্রগুলো সামরিক স্থাপনা যেমন, বিমানঘাঁটি, ব্যারাক ও গুদাম লক্ষ্য করে নিক্ষেপ করা হয়।

কর্মকর্তাটি জানান যে ইউক্রেনের সৈন্যরা ‘প্রতিরোধ করছে ও পাল্টা লড়াই করছে, এমন লক্ষণ দেখেছে’ যুক্তরাষ্ট্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইউরোপের সবচেয়ে বড় এ আক্রমণটি, বৃহস্পতিবার ভোরের দিকে শুরু করেন পুতিন। তিনি বিতর্কিত পূর্বাঞ্চলে ইউক্রেনের বাহিনীর ওপর আক্রমণ করেন এবং ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালান।

পুতিন আক্রমণটিকে একটি ‘বিশেষ সামরিক অভিযান’ হিসেবে আখ্যায়িত করেছেন, যার উদ্দেশ্য হলো— তাদের দক্ষিণের এই প্রতিবেশী দেশটির ‘বেসামরিকীকরণ ও নাৎসিবাদ মুক্তকরণ।’ ইউক্রেন এক সময়ে সোভিয়েত ইউনিয়নের একটি অঙ্গ রিপাবলিক হলেও, ১৯৯১ সাল থেকে সেটি একটি সম্পূর্ণ স্বাধীন দেশ হিসেবে বিদ্যমান।

 

 

কিউএনবি/আয়শা/২৫শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit