সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড গড়লেন কাভান সুলিভান বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

এ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন উদ্বোধন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৬ Time View

 

সিলিট প্রতিনিধি : সিলেট-৩ আসনের এমপি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার দেশের আগামী ভবিষ্যৎ বংশধরদের কথা মাথায় রেখে বিভিন্ন মহাপরিকলাপ গ্রহণ করেছে। সরকারের মূল লক্ষ্য দেশের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান সহ মানুষের জীবনমান উন্নয়ন করা। প্রাথমিক শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি করা হয়েছে। ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার মান বৃদ্ধির লক্ষ্যে শিক্ষক স্বল্পতা দূর ও স্কুল ভবন নির্মাণ করা হচ্ছে। করোনার কারণে শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে আনতে শিক্ষক ও অভিভাবকদের যতœবান হতে হবে। তিনি শিশু-কিশোরদের হাতে স্মার্ট ফোন না দেয়ার জন্য অভিভাবকদের প্রতি আহবান জানান। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই। আর এই লক্ষ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

এমপি হাবিবুর রহমান হাবিব গতকাল ২৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর ৪৬ লাখ ২১ হাজার টাকা ব্যয়ে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের মোহাম্মদপুর এ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজ শেষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। মোহাম্মদপুর এ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক লিটন চন্দ্র দাশে পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক মতিউর রহমান মতি, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন, সহকারী শিক্ষা কর্মকর্তা লুৎফুর রহমান ও মুসলিমা বেগম, উপজেলা প্রকৌশলী আফছর আহমদ, উপজেলা প্রাথমিক শিক্ষাক ট্রেনিং সেন্টারের ইন্সট্রাক্টর লুৎফুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা মিসবাহ উদ্দিন তালুকদার, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শানর মিয়া।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হালিমা খাতুন, সহকারী শিক্ষক শ্রাবন্তী রাণী দাশ, রেঙ্গা হাজীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দেলোওয়ার হোসেন, শাহাদতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সহ সভাপতি ছদরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা জুনাব আলী, আব্দুল জব্বার, ইউপি সদস্য মুক্তাদির আলী, শামীম আহমদ, আইয়ুব হোসেন, ময়নুল ইসলাম, রুহুল ইসলাম ও জ্যো বেগম, কৃষকলীগ নেতা জায়েদ আলী, যুবলীগ নোত মঞ্জু আহমদ, নিজাম উদ্দিন, সোজা মিয়া, শিক্ষার্থী নার্গিস আক্তার প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাছুম বিল্লাহ ও গীতা পাঠ করেন সোমা রাণী দাস। পরে এমপি হাবিবুর রহমান হাবিব বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয় পরিচালনা কমিটি কর্তৃক নির্মিত শহীদ মিনার উদ্বোধন করেন।

 

 

কিউএনবি/আয়শা/২৪শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit