বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

ইউক্রেন ইস্যু: ‘বন্ধু’ রাশিয়ার পাশে চীন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৫ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : চীন ও রাশিয়ার বন্ধুত্ব নিয়ে নতুন করে বলার কিছু নেই।  কয়েকদিন আগেই বেইজিংয়ে অনুষ্ঠিত শীতকালীন অলিম্পিকে নিজেদের সম্পর্ক ঝালাই করে নিয়েছে দুই দেশ। সে সময় ‘অভিন্ন শত্রু’ যুক্তরাষ্ট্রকে মোকাবেলায় ‘বন্ধুত্ব ও কৌশলগত অংশীদারিত্বের পথ’ সুগম করাও ঘোষণা দিয়েছিল দুই দেশ। এবার ইউক্রেন ইস্যুতেও ‘বন্ধু’ রাশিয়ার পাশে দাঁড়িয়েছে চীন। বৃহস্পতিবার চীন ইউক্রেনে রুশ হামলার নিন্দা জানাতে অস্বীকৃতি জানিয়েছে।  উল্টো যুক্তরাষ্ট্রকেই উত্তেজনার আগুনে ঘি ঢালার জন্য দুষছে চীন। এছাড়া দুপক্ষকেই ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে এশিয়ার পরমাণু শক্তিধর দেশটি। 

বৃহস্পতিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ৯০ মিনিটের বেশি সময় ধরে চলা একটি ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র এবং পররাষ্ট্র বিষয়ক সহকারী মন্ত্রী হুয়া চুনয়িং ইউক্রেনে রাশিয়ার পদক্ষেপের বিষয়ে ১১টিরও বেশি প্রশ্ন এড়িয়ে গেছেন। বেইজিং রাশিয়ার কর্মকাণ্ডকে আক্রমণ বলে মনে করবে কি না এবং তারা ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন করেছে কিনা সে বিষয়ে বারবার জিজ্ঞাসা করা হলেও কোনো উত্তর আসেনি বলে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে। বরং তিনি বারবার বলেছেন, চীন ‘গভীরভাবে সর্বশেষ পরিস্থিতি পর্যবেক্ষণ’ করছেন। এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া এড়াতে দুপক্ষকেই ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। 

এ সময় যুক্তরাষ্ট্রের প্রসঙ্গ টেনে তিনি বলেন,  মার্কিন পক্ষকে জিজ্ঞাসা করতে পারেন। তারা আগুনে ঘি ঢালছে….আগুন নেভানোর কোনো পরিকল্পনা আছে কি না  তাদের জিজ্ঞাসা করতে পারেন। এদিকে, বৃহস্পতিবার চীনের শুল্ক প্রশাসন জানিয়েছে, তারা ২৪ ফেব্রুয়ারি রাশিয়া থেকে গম আমদানির অনুমতি দেওয়া শুরু করবে। চলতি মাসের শুরুতে বেইজিংয়ে অনুষ্ঠিত শীতকালীন অলিম্পিকে সফরকালে পুতিন ও শি জিনপিংয়ের মধ্যে এই নিয়ে চুক্তি হয়। 

এদিকে, ইউক্রেনে রুশ হামলার প্রথম ঘণ্টাতেই ৪০ ইউক্রেনীয় সেনা ও  ১০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে দাবি করেছে কিয়েভ। এছাড়া প্রায় ৫০ জন রাশিয়ান সেনাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। রাশিয়ার স্থল বাহিনী বিভিন্ন দিক থেকে ইউক্রেনে প্রবেশের কয়েক ঘণ্টা পর এই ঘোষণা দেয় কিয়েভ। সূত্র: সিএনএন

 

 

কিউএনবি/আয়শা/২৪শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit