বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম
নিজের ক্রয়কৃত জমিতে ধান চাষ করতে পারছেন না, প্রতিপক্ষের বাধার কারণে সাবেক শিক্ষক আজগর আলী শাহ॥ ৩২ বছরেও সংস্কার হয়নি দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল, চরম দুর্ভোগে যাত্রী-শ্রমিক প্রতিরক্ষাব্যবস্থা প্রায় শেষ, ‘ভয়ে’ ইরানে হামলা চালাচ্ছেন না ট্রাম্প কোটি টাকা নিয়ে দাবানলে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ালেন মেসি ‘রামলীলা’য় অভিনয়ের আগে গালাগালের অনুশীলন করেছিলেন দীপিকা নওগাঁর বদলগাছী স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা-  শিক্ষাপ্রতিষ্ঠান ভাঙচুর করলো বিক্ষুব্ধ জনতা  দেবীগঞ্জ বাজারে ঝুঁকিপূর্ণ বটগাছের বিশাল ডাল, যেকোনো মুহূর্তে ঘটতে পারে প্রাণঘাতী দুর্ঘটনা সড়ক নির্মাণ করে দেড় শতাধিক পরিবারের দুর্ভোগ লাঘব করলেন পৌর বিএনপি নেতা শাহজালাল কাজল। নওগাঁয় সন্ত্রাসী হামলায় বিএনপি নেতা গুরুতর জখম গণঅভ্যুত্থানে আল্লাহর আরশ কেঁপে উঠলেও খুনি হাসিনার মন গলেনি: কাদের গণি

৯ খেলোয়াড় নিয়েও খেলা যাবে নারী বিশ্বকাপে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ১০০ Time View

 

স্পোর্টস ডেস্ক : আগামী মাসে নিউজিল্যান্ডে বসতে যাচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপের আসর। সেই টুর্নামেন্টের জন্য নতুন প্লেয়িং কন্ডিশন ঘোষণা করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। বৃহস্পতিবার আইসিসি জানিয়েছে, কোনো স্কোয়াডে করোনাভাইরাস আঘাত করলে ৯ জন খেলোয়াড় নিয়ে মাঠে নামাতে পারবে তারা।  বাকি দুজন মাঠে নেমে ফিল্ডিং করতে পারবে, ব্যাটিং বা বোলিং করতে পারবে না।

আইসিসির হেড অব ইভেন্টস ক্রিস টেটলি বিষয়টি নিশ্চিত করেছেন। করোনার কারণে যদি কোনো দলের খেলোয়াড় সংকট দেখা দেয়, তাহলে বদলি ফিল্ডার হিসেবে ম্যানেজম্যান্ট এবং কোচিং স্টাফের দুইজন মাঠে নামতে পারবেন। টেটলি বলেন, ‘যদি দরকার পড়ে, আমরা এই পরিবেশে প্রতি দলকে নয়জন ক্রিকেটার নিয়েই খেলার অনুমতি দেবো। যদি কোনো দল ম্যানেজম্যান্ট থেকে নারী বদলি খেলোয়াড় নামাতে চায় তবে ম্যাচটি চালানোর জন্য ব্যাটিং বা বোলিং করবে না এমন দুজনকে বদলি খেলতে দেব আমরা’

এবারের নারী বিশ্বকাপে মূল দলের সঙ্গে বাড়তি খেলোয়াড় নিয়ে যেতে পারবে অংশগ্রহণকারী দলগুলো। এই প্রসঙ্গে টেটলি বলেন, ‘সবার আগে আমরা স্কোয়াডের আকার বড় করার ব্যাপারে বলেছি। আগের মতো ১৫ জনের দল থাকলেও আমরা বাড়তি হিসেবে ট্র্যাভেলিং রিজার্ভে কয়েকজনকে রাখার অনুমোদন দিয়েছি। কভিডের কারণে কোনো খেলোয়াড়দের বাদ পড়লে তার জায়গায় যেন অন্য আরেকজন মাঠে নামতে পারে। উল্লেখ্য যে, আগামী ৪ মার্চ থেকে নিউজিল্যান্ডে শুরু হচ্ছে নারীদের ওয়ানডে বিশ্বকাপ। মাউন্ট মুঙ্গানুইতে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ড খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

 

 

কিউএনবি/আয়শা/২৪শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit