শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

ইউক্রেনের ওপর পূর্ণাঙ্গ সামরিক হামলা শুরু করলো রাশিয়া

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭২ Time View

 

ডেস্কনিউজঃ ইউক্রেনের ওপর পূর্ণাঙ্গ সামরিক হামলা চালাচ্ছে রুশ সেনাবাহিনী। এমন পরিস্থিতিতে ইউক্রেনে সামরিক আইন জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চাচ্ছেন যে ইউক্রেনের সেনাবাহিনী আত্মসমর্পন করুক। বৃহস্পতিবার এমন সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।

পূর্ণাঙ্গ সামরিক হামলার মাধ্যমে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চাচ্ছেন যে ইউক্রেনের সেনাবাহিনী তাদের অস্ত্র ত্যাগ করে আত্মসমর্পন করুক। রুশ প্রেসিডেন্টের এমন দাবি নিশ্চিত করার জন্য ইউক্রেনে ভয়াবহ সামরিক হামলা চালিয়ে যাচ্ছে দেশটির সেনাবাহিনী।

অপরদিকে বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, ইউক্রেনের সেনাবাহিনী ও সামরিক অবকাঠামোর ওপর হামলা চালিয়েছে রাশিয়া। এছাড়া ইউক্রেনের সীমান্তরক্ষীদের ওপরও হামলা করেছে রাশিয়া।

রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক এক সংক্ষিপ্ত ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন এবং জনগণকে এ বিষয়ে অবহিত করেন। এরপর তিনি সামরিক আইন জারি করেন এবং আশা প্রকাশ করেন যে ইউক্রেন এ যুদ্ধে জিতবে।

সূত্র : আল-জাজিরা

কিউএনবি/বিপুল/২৪শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ | দুপুর ২:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit