শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
বাবার পর এবার মা ও তিন বোন, একা হয়ে গেলেন সিফাত এক রাতেই ইউক্রেনের ৬৬০টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই

বেলারুশ থেকে ইউক্রেনে ঢুকে পড়ল রুশ সৈন্য-সামরিক যান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৪ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সামরিক অভিযানের ঘোষণা দেওয়ার পরপরই প্রতিবেশী বেলারুশ থেকে রুশ সৈন্য ও সামিরক যান ইউক্রেনে ঢুকে পড়ে।

বৃহস্পদিবার সকালে বেলারুশের সেনকিভকা ও বেলারুশের ভেসেলোভকা সীমান্ত দিয়ে ইউক্রেনে ঢুকতে শুরু করে রুশ সেনারা।

স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে এক টেলিভিশন বক্তৃতায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের ডনবাস তথা ডোনেটস্ক ও লুহানস্কে সেনা অভিযানের ঘোষণা দেন। এরপরই দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়।

এরই মধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভের পাঁচ থেকে ছয়টি স্থানে বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে।

এছাড়া ডোনেটস্কের ক্রামাটস্কেও ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এদিকে, সেনা অভিযানের ঘোষণা দিয়ে পুতিন ডনবাসে নিয়োজিত ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন।

পুতিন বলেন, “আপনারা আপনাদের অস্ত্র সমর্পণ করুন এবং ঘরে ফিরে যান।”

সেই সঙ্গে তিনি বলেন, ডনবাসে রক্তপাত হলে এর দায়ভার পুরোপুরি ইউক্রেন সরকারের।

তবে পুতিন বলেন, “ইউক্রেন দখল করার কোনও পরিকল্পনা আমাদের নেই। আমরা নিজেদেরকে কারও ওপর চাপিয়ে দিতে চাই না।” সূত্র: সিএনএন

কিউএনবি/অনিমা/২৪শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit