রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

ছয় ভাষায় রাশিয়া-ইউক্রেন সংকট কাভার করলেন সাংবাদিক, ভিডিও ভাইরাল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৭ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  বর্তমানে রাশিয়া-ইউক্রেন সংকটের দিকে চেয়ে রয়েছে গোটা বিশ্ব। সেখানকার সর্বশেষ খবর জানতে চাইছেন সবাই। আর সেই খবরই ছয়টি ভাষায় তুলে ধরলেন এক সাংবাদিক। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই রিপোর্টিংয়ের ভিডিও।

সাংবাদিকের নাম ফিলিপ ক্রাউথার। আন্তর্জাতিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসে(এপি) আন্তর্জাতিক সংবাদদাতা হিসেবে কাজ করেন তিনি।

ইংরেজি, স্প্যানিশ, পর্তুগিজ, ফরাসি ও জার্মান ভাষায় রিপোর্টিং করেন ফিলিপ। সংবাদসংস্থাগুলো সাধারণত বিভিন্ন সংবাদমাধ্যমের জন্য চুক্তির ভিত্তিতে খবর সরবরাহ করে থাকে। ফলে আন্তর্জাতিক সংবাদসংস্থা হিসেবে বিভিন্ন ভাষায় রিপোর্টিংয়ের প্রয়োজন হয়। আর সেই প্রয়োজনই মিটিয়েছেন ফিলিপ।

২১ ফেব্রুয়ারি তার পোস্ট করা ছয় ভাষায় রিপোর্টিংয়ের ভিডিওতে ১.৮ কোটি ভিউ হয়েছে।

ফিলিপের বাবা ব্রিটিশ ও মা জার্মান। ফলে এই দুটি ভাষায় তিনি শুরু থেকেই দক্ষ। আপাতত তিনি ফ্রান্স ২৪-এর জন্য হোয়াইট হাউজ রিপ্রেজেন্টিটিভ।

আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে ছয়টি ভাষায় রিপোর্টিংয়ের জন্য বেশ নামজাদা সাংবাদিক তিনি। পেয়েছেন বহু আন্তর্জাতিক স্বীকৃতিও।

কিউএনবি/অনিমা/২৪শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit